সিলেট চেম্বারে ল্যাবএইডের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ২১ জুলাই
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৭:১৬:৩৭ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর সহযোগিতায় ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইড ডায়াগনস্টিক ও ল্যাবএইড ফার্মার উদ্যোগে আগামী ২১ জুলাই মঙ্গলবার সিলেট চেম্বার কনফারেন্স হল এ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প। একই দিন সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ‘স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা’ অনুষ্ঠিত হবে। এতে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সুস্থ জীবনযাপন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ল্যাবএইড ক্যান্সার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আব্দুল মান্নান। এছাড়াও ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইড ডায়াগনস্টিক ও ল্যাবএইড ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সচেতনতামূলক আলোচনায় অংশগ্রহণের জন্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি





