জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে বন্যার উন্নতির আভাস 


প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৮:৩২:৩৯ অপরাহ্ন

# কুশিয়ারার দুই পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে

স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস মিলেছে। গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা অববাহিকার অধিকাংশ নদীর পানি কমেছে। তবে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফলে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা পুরোপুরি কাটেনি। তবে আগামী দুই দিনে পানি আরও কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি নেমে এসেছে ১২ দশমিক ৬৩ মিটারে, যা বিপদসীমার ১২ সেন্টিমিটার নিচে। আগের দিনের তুলনায় এ পয়েন্টে পানি উল্লেখযোগ্যভাবে কমেছে। সিলেট পয়েন্টে পানি রয়েছে ১০ দশমিক ০২ মিটারে, যা বিপদসীমার প্রায় ৭৮ সেন্টিমিটার নিচে।

কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে পানি ১৫ দশমিক ২৯ মিটার এবং শেওলা পয়েন্টে ১২ দশমিক ৬৮ মিটার রেকর্ড করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি কিছুটা কমে ৯ দশমিক ৮০ মিটারে এলেও তা এখনও মৌসুমি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর সুনামগঞ্জের মারকুলি পয়েন্টেও পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল ছিল। আগামী দুই দিনে নদ-নদীর পানি আরও কমতে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

এদিকে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হলেও শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আশ্রয়কেন্দ্র, ত্রাণসামগ্রী, মেডিকেল টিম ও জরুরি সেবার প্রস্তুতি বহাল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীর পানি ও আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

এদিকে, দেশের নদ-নদীগুলোর বিষয়ে সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে এবং গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের নদ-নদীর বিষয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।

তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ছোট যমুনা নদী নওগাঁ এবং আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে এসব নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি হ্রাস পেতে পারে।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে।

এসব নদীর পানি আগামী একদিন দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

প্রচ্ছদ এর আরও খবর
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top