উৎপাদনে ঘাটতি, বেড়েছে লোডশেডিং
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:২৪:৫৩ অপরাহ্ন

সিলেটে চাহিদা ২৩০ মেগাওয়াট, ঘাটতি ৫৫ মেগাওয়াট
স্টাফ রিপোর্টার : সিলেটে ৪ দিন ধরে প্রচণ্ড গরম| রোদ উঠছে প্রচণ্ড তাপ নিয়ে| বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আঁচটা খুব বেশি| বর্ষার আকাশে মেঘ আছে, তবুও গরমে টেকা দায়| টানা ৪ দিন ধরেই সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে থাকায় তীব্র গরমে হাঁসফাঁস করছেন নগরবাসী| এর মধ্যে বিদ্যুতের তীব্র লোডশেডিং ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে| এমন অবস্থায় নগরজীবনে স্থবিরতা বিরাজ করছে|
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার (২৯ জুলাই) সিলেটে তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস| এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২৭ জুলাই) ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও রোববার (২৬ জুলাই) ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়|
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগের চার জেলায় পিডিবির মোট চাহিদা ছিল ২৩০ মেগাওয়াট| জাতীয় গ্রীড থেকে সরবরাহ করা হয় ১৭৫ মেগাওয়াট| ঘাটতি ছিল ৫৫ মেগাওয়াট|
জানা গেছে, গত কয়েক দিন ধরেই সিলেটে বেড়েছে লোডশেডিং| চাহিদার ৫০-১০০ মেগাওয়াট পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে সিলেটে| বিদ্যুৎ কম পাওয়ায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে পিডিবিকে| তীব্র এই গরমের মাঝে লোডিেশডং হওয়ায় জনভোগান্তি বেড়েছে| বিশেষ করে বয়স্ক ও শিশুরা চরম কষ্টে পড়েছেন|
জানা গেছে, মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় ৬ দিনে জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেকে নেমেছে| মোট গ্যাস সরবরাহ কমেছে ˆদনিক প্রায় ৪৯ কোটি ঘনফুট| এই ঘাটতির ধাক্কা পড়েছে বিদ্যুৎ খাতে| বিদ্যুৎ কেন্দ্রে ˆদনিক গ্যাস সরবরাহ কমেছে প্রায় ২৩ কোটি ঘনফুট, আর গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে ২৫ শতাংশ| গ্যাসের ঘাটতি সামাল দিতে কয়লা ও ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হলেও চাহিদার পুরোটা মেটানো যাচ্ছে না| তাতে ২৫ জুলাই রাত ১১টায় লোডশেডিং সর্বোচ্চ ৯৬২ মেগাওয়াটে ওঠে|
দেশে বর্তমানে ˆদনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট| এর বিপরীতে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে সাধারণ সময়ে প্রায় ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করা হয়| এর মধ্যে দেশীয় উৎপাদন ˆদনিক প্রায় ১৬০ কোটি থেকে ১৬৫ কোটি ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ১০০ কোটি থেকে ১১০ কোটি ঘনফুট আসে|
পেট্রোবাংলার প্রতিবেদন অনুযায়ী, ২০ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এলএনজির সরবরাহ ছিল ৯৯ কোটি ৩৫ লাখ ঘনফুট| ২৫ জুলাই সকাল ৮টা থেকে ২৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত তা কমে ৫০ কোটি ১১ লাখ ঘনফুটে নেমে আসে| অর্থাৎ ৫ দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে আমদানি করা গ্যাসের ˆদনিক সরবরাহ কমেছে ৪৯ কোটি ২৪ লাখ ঘনফুট, যা প্রায় ৫০ শতাংশ| এই সময়ে দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদনে বড় পরিবর্তন দেখা যায়নি| দেশীয় উৎস থেকে ˆদনিক প্রায় ১৬৫ কোটি ঘনফুট গ্যাস পাওয়া গেছে| কিন্তু এলএনজি কমে যাওয়ায় দেশীয় গ্যাস ও আমদানি করা এলএনজি মিলিয়ে মোট সরবরাহ ২৬৪ কোটি ১ লাখ ঘনফুট থেকে কমে ২১৫ কোটি ১৭ লাখ ঘনফুট হয়েছে|
সরকারি হিসাবে দেশে ˆদনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট| সে হিসাবে সর্বশেষ সরবরাহের সঙ্গে চাহিদার ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১৬৫ কোটি ঘনফুট| সমুদ্রপথে জাহাজে আনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ভাসমান টার্মিনালে গ্রহণ করে আবার গ্যাসে রূপান্তর করা হয়| এরপর পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে পাঠানো হয়| মহেশখালীতে এ ধরনের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে| কারিগরি ত্রুটির কারণে এর একটির কার্যক্রম বন্ধ থাকায় ˆতরি হয়েছে সংকট| প্রথম ধাপে ˆদনিক ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে, আর পূর্ণ সক্ষমতায় (১০০-১১০ কোটি ঘনফুট) ফিরতে লাগতে পারে আরও এক সপ্তাহ|
জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন জালালাবাদকে বলেন, সিলেটের ৪ জেলায় বুধবার বিদু্যুতের চাহিদা ছিল ২৩০ মেগাওয়াট| আমরা পেয়েছি ১৭৫ মেগাওয়াট| আমরা জাতীয় গ্রীড থেকে যতটুকু বিদুৎ পাই, ততটুকুই বিতরণ করি| বিদ্যুৎ বিতরণ করাই আমাদের দায়িত্ব|
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গণমাধ্যমকে জানান, করিগরি জটিলতায় পড়া টার্মিনাল থেকে আগামী সপ্তাহে আংশিক গ্যাস সরবরাহ শুরু হতে পারে|





