সিলেট জেলা জামায়াতের জুলাই শহীদদের কবর জিয়ারত
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ১০:২২:০৯ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ‘জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ ও কবর জিয়ারত’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন, শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা জামায়াত নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খানের নেতৃত্বে সফরকারী টীমে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াত সেক্রেটারী, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা যুব বিভাগের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা আমীর আব্দুল আজিজ জামাল, পৌরসভা আমীর রেহান উদ্দিন রায়হান, বিয়ানীবাজার উপজেলা আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা জমির হোসাইন।
এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশবাসীকে মুক্তির মিছিলে একত্রিত করেছিলো। জুলাইয়ের প্রতিটি স্মৃতি চিহ্ন যুগে যুুগে মুক্তিকামী মানুষকে প্রেরণা যোগাবে। তাই জুলাই আন্দোলনের প্রতিটি স্মৃতিচিহ্নকে সংরক্ষণ করতে হবে। তারা বলেন জুলাই আন্দোলনের শহীদেরা আমাদের সম্পদ। দোয়া করি মহান আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। বিজ্ঞপ্তি





