জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন


প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮:৫৯ অপরাহ্ন

সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান। জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূর করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই এখন মূল লক্ষ্য। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে শিল্প উৎপাদনের জন্য বিপুল পরিমাণ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। চাল ও কিছু কৃষিপণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতিবছর ৬০ থেকে ৭০ লাখ টন গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি একদিনে পূরণ করা সম্ভব নয়। তবে বাণিজ্যের মোট পরিমাণ (ট্রেড ভলিউম) বৃদ্ধি এবং নতুন নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে রপ্তানি খাত সম্প্রসারণের কাজ চলছে। এরই অংশ হিসেবে সিলেটে নতুন বিসিক শিল্পনগরী তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের বিষয়ে তিনি বলেন, দল নির্দিষ্ট পরিকল্পনা ও কৌশল নিয়ে নেতাদের বিভিন্ন দায়িত্ব প্রদান করে। এটি কোনো সমন্বয়হীনতা নয়; বরং দলীয় শক্তি ও কৌশলকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যাচাই করে নতুন উদ্যম যোগ করার একটি প্রক্রিয়া। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মূল অঙ্গীকার।
অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কার্যালয়ের ফিতা উন্মোচন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

রাজনীতি এর আরও খবর
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি

বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি

সিলেটে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার : গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে

সিলেটে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার : গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে

সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

সর্বশেষ সংবাদ
কুমিল্লায় কাউছার হত্যা সিলেটে গ্রেফতার আসামি
কুমিল্লায় কাউছার হত্যা সিলেটে গ্রেফতার আসামি
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
নগরীতে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালুর নিচে ভারতীয় পণ্য, গ্রেফতার ১
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
বালাগঞ্জে চাচা হত্যা চট্টগ্রামে গ্রেফতার ৩
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
কোম্পানীগঞ্জে এসআরবির ২২৯ বোতল বিদেশি মদ উদ্ধার
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
আশা’র মাঠকর্মীর টাকা ছিনতাই, গ্রেফতার ১
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
আখতারুজ্জামানের জামিন বহাল 
আখতারুজ্জামানের জামিন বহাল 
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
সমাজসেবী সাজলের মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
যুবদল নেতার মৃত্যুতে কয়ছর এমপির শোক
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবর গণদাবি ফোরামের স্মারকলিপি
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করতে মাঠে সিসিক প্রশাসক
জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
জেলা প্রশাসকের সঙ্গে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় নেতৃবৃন্দের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top