দুদক মহাপরিচালক কুলাউড়ার সাবেক ইউএনও
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬:৩৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. নাজমুল হাসানকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মোহাম্মদ নাজমুল হাসান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। কর্মজীবনে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পর নাজমুল হাসান দুর্নীতি দমন কমিশনে যোগ দেন এবং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান।






