জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 

প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩২:৩১ অপরাহ্ন

সিলেট ৩ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মালিক বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, সিলেট-৩ আসনের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ নিয়ে আসা হবে। যাতে করে শিক্ষাক্ষেত্রে এক ধরনের বিপ্লব তৈরি হয়।
তিনি বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। এমপি মালিক বলেন, জালালপুর একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকা শিক্ষা ও সামাজিক কাজে সবসময় অগ্রসর। জালালপুরকে পৌরসভা ঘোষণার জন্য সংসদে প্রস্তাব করেছেন বলেও জানান তিনি। জালালপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ক্লাসরুম দ্রুত চালু করার আশ্বাস দেন এমপি। একইসাথে জালালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংসদে গিয়ে অধিবেশন দেখার আমন্ত্রণ জানান তিনি। এতে বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীরা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েবের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক খসরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরিফ, জালালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মাসুক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, অধ্যাপক ডাক্তার কাওছার আহমদ, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, প্রচার সম্পাদক লোকমান আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ শহীদ পংকি, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিনুর রশিদ, সাবেক শিক্ষার্থী আব্দুল কাদির মুহিন, লায়েক উদ্দিন, মাহবুবুর রহমান প্রমুখ।
শুরুতে কোরান তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আদিবা জাহান শিবা। গীতাপাঠ করেন মল্লিকা সরকার। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ

শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ

চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল

চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা

বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top