জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯:১৮ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জীবনের সকল ক্ষেত্রে রাসূল সা.-কে অনুসরণ করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য রাসূল সা. এর সুন্নাহকে ধারন করতে হবে। নামাজ থেকে শুরু করে খাওয়ার টেবিল সকল ক্ষেত্রে রাসূল যেভাবে দেখিয়েছেন, সেভাবে আমাদের চলতে হবে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সদরে মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যেগে আয়োজিত সিরাতুন্নবী ( স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি অধ্যাপক আব্দুল হান্নান এ কথা বলেন।
সিরাত মাহফিলে প্রধান আলোচক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: ফয়জুল হক বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ না করে, ইসলাম প্রতিষ্ঠার কাজ না করে, ত্যাগ স্বীকার না করলে রাসূল সা.-এর পুর্ণাঙ্গ অনুসরণ হয় না। তিনি বলেন, আমাদের শিশুদেরও রাসূলের সুন্নাত শেখাতে হবে।
উপজেলা সভাপতি আব্দুল মালিক ও পৌরসভা সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আব্দুল মজিদের সঞ্চালনায় সিরাত মাহফিল বিশেষ অতিথির আলোচনা রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট অঞ্চল সহকারী পরিচালক হাফিজ মাওলানা ফারুক আহমদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌরসভার আমীর এইচ এম আখতার ফারুক, শ্রমিক কল্যাণের জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, বিশ্বনাথ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা সহসভাপতি ডা: আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা সহসভাপতি ফরিদ আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মুহাম্মদ নুর আলী প্রমূখ। বিজ্ঞপ্তি






