সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৫:৫৪ অপরাহ্ন

দি সিলেট ইসলামিক সোসাইটি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সমাবেশ শনিবার সকাল ১০ টায় নয়াসড়কে একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও সোসাইটির সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তারা আদর্শ সমাজ গঠন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণও আগামীতে শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভাইচ চেয়ারম্যান মুহাম্মদ আব্দুস শাকুর, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ ফজলুল করিম কায়সার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুলতান আহমদ টিপু, সোসাইটির সদস্য হাফিজ আনোয়ার হোসেন খান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারের অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, শাহজালাল (র.) জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, আল আমীন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ। সমাবেশে প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট পেশ করেন। সমাবেশে আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ার। বিজ্ঞপ্তি





