জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

`সরকারি মোটরসাইকেল না চললেও জ্বালানি ও মেরামত বিল তুলে নেন কর্মকর্তা!’

প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৮:৫৩ অপরাহ্ন

বড়লেখা উপজেলা যুবউন্নয়ন অফিস

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবউন্নয়ন অফিসের সরকারি মোটরসাইকেল প্রায় দুই বছর ধরে অকেজো পড়ে থাকলেও জ্বালানি ও মেরামত বাবত বাজেট বরাদ্দের পুরো অর্থই উত্তোলন করে পকেটে ভরেন কর্মকর্তা এসএম জামালুদ্দিন। যদিও অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরৎ পাঠানোর নিয়ম রয়েছে।

এছাড়া অফিসের আসবাবপত্র, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রিসহ অন্যান্য প্রয়োজনীয় অফিস সরঞ্জামাদি কেনাকাটায় নেই কোনো স্বচ্ছতা। প্রতিটি খাতের বাজেট বরাদ্দ ইচ্ছামাফিক উত্তোলন করে ব্যয়, যুব-যুবা প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদানে নয়-ছয় ও ভুয়া বিল ভাউচারে টিএ, ডিএ তোলে নেওয়ার অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে উপজেলার যুবউন্নয়ন কর্মকর্তা হিসেবে বড়লেখায় যোগদান করেন এসএম জামালুদ্দিন। সূত্র জানায়, ওই অফিসের দুইটি সরকারি মোটরসাইকেল একদিনও চালাননি তিনি কিংবা অফিসের কোনো স্টাফ। অকেজো অবস্থায় ফেলে রাখলেও জ্বালানি ক্রয় ও মেরামতের প্রদত্ত বরাদ্দের পুরো টাকাই তিনি বিভিন্ন ভুয়া বিল ভাউচারে উত্তোলন করেন। ২০২৪-২৫ অর্থবছরের ২০২৫ সালের ৫ মে মোটরসাইকেলের জ্বালানি ক্রয় বাবত উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে উত্তোলন করেন ৮ হাজার টাকা, ২০ মে মেরামত বাবত উত্তোলন করেন ২ হাজার টাকা ও ৩ ডিসেম্বর জ্বালানি ক্রয় বাবত উত্তোলন করেন আরো ১৫ হাজার টাকা।

অপরদিকে ২০২৫-২৬ অর্থবছরে ২০২৫ সালের ১১ নভেম্বর মোটরসাইকেল মেরামত বাবত উত্তোলন করেন ৬ হাজার টাকা, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি মোটরসাইকেলের জ্বালানি ক্রয়ে তোলেন ১৫ হাজার ৫শ’ টাকা এবং ১৮ মে একই খাতে উত্তোলন করেন আরো ২ হাজার ২শ’ ৫০ টাকা। সব মিলিয়ে দুই অর্থবছরে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এমএম জামালুদ্দিন বিভিন্ন সময়ে ভুয়া বিল ভাউচারে উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে তোলে নিয়েছেন ৪৮ হাজার ৭শ’ ৫০ টাকা।

অপরদিকে অফিসের আসবাবপত্র, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রি ক্রয়েও তিনি মানেননি সরকারি কোনো নিয়মনীতি, রাখেননি কোনো স্বচ্ছতা। ২৫ হাজার টাকার উপরে যেকোনো কেনাকাটায় ক্রয় কমিটি গঠন করে মালামাল ক্রয়ের নিয়ম রয়েছে। কিন্তু তিনি এসবের তোয়াক্কা না করেই সরকারি অর্থ ব্যয় করছেন। ২০২৫ সালের ১৭ জুন ক্রয় কমিটি ছাড়াই এককভাবে তিনি ১ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করেন একটি কম্পিউটার। অভিযোগ রয়েছে, এই কম্পিউটার ক্রয়ে অর্ধেক টাকাই তিনি পকেটস্থ করেছেন। বড় অঙ্কের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রি ক্রয়েও মানেননি কোনো নিয়ম।

এ ব্যাপারে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন জানান, তিনটি সরকারি মোটরসাইকেলের একটি ডিডি অফিসে ও অপর দুইটি এখানে। তিনি জোর দিয়ে বলেন, তিনমাস আগেও মোটরসাইকেল ব্যবহার করেছেন। চোখের সমস্যায় ৩ মাস ধরে ব্যবহার করছেন না। তবে, সূত্র নিশ্চিত করেছে তিনি যোগদানের পর গত দুই বছরে একদিনও মোটরসাইকেল চলেনি, অকেজো (নষ্ট) পড়ে রয়েছে। অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

প্রচ্ছদ এর আরও খবর
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল

সর্বশেষ সংবাদ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: সিসিক প্রশাসক
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
নৈতিকতা-দক্ষতার সমন্বয়ে দেশ গড়ার আহ্বান : এমসি কলেজে শিবিরের নবীনবরণে জাহিদুল
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
জালালাবাদ গ্যাসে দুদকের অভিযান
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬১
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
ফ্ল্যাটে অনৈতিক কাজ নারী-পুরুষসহ আটক ৬
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
সরকার ৭ মাসেই জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top