জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৬:২৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখার কাঠালতলী বাজারের একটি মারামারির ঘটনা সালিশে নিষ্পত্তি করে না দেওয়ার জেরে একপক্ষের লোকজন কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউনিয়ন বিএনপির ৩ নেতাসহ ৫ ব্যক্তি। এরা হলেন- উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং ব্যবসায়ি শামিম আহমদ ও ওয়াহিদুল ইসলাম রনি।

সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় দুই বিএনপি নেতা পৃথক মামলা করেছেন। পৃথক দুই মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।

এরা হলেন- আতিকুর রহমান, হোসাইন আহমদ, ফয়জুর রহমান, মখলিছুর রহমান, মনসুর আহমদ, ফাহিম আহমদ (১), আব্দুল আহাদ, এপলু আহমদ, তানভির আহমদ, নাঈম আহমদ, কয়েছ আহমদ, মামুন আহমদ, আব্দুল্লাহ আল সাইদ, হুমায়ুন রশীদ ও তোফায়েল আহমদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিছুদিন পূর্বে কাঠালতলী বাজারে বিবাদিদের সাথে আরেকটি পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান। কিন্তু বিবাদিরা মারামারির ঘটনাটি সালিশে মীমাংসা করে দেওয়ার জন্য দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে চাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন থাকায় এই তিন বিএনপি নেতা ও অন্যান্য সালিশগন ঘটনাটি নিষ্পত্তি করতে পারেননি। আদালতে মামলা চলমান অবস্থায় সালিশ বিচার করতে তারা অপারগতা প্রকাশ করেন। এর জেরে ২১ সেপ্টেম্বর রাতে আসামিরা কাঠালতলী বাজারের উত্তর পাশে বিএনপি নেতা শাহাব উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালায়। আগেরদিন রাতে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আসামিরা বিএনপি নেতা দুলাল আহমদ ও আব্দুল জব্বারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলার শিকার হন ব্যবসায়ি শামিম আহমদ ও ওয়াহিদুল ইসলাম রনি। দুলাল আহমদকে একটি ঘরে আটকিয়ে বেধড়ক মারধর করে। পৃথক ঘটনায় আসামিরা তাদের সাথে থাকা ব্যবসার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় পৃথক দুইটি মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

প্রচ্ছদ এর আরও খবর
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি

তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি

সর্বশেষ সংবাদ

বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top