জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

দোয়ারায় হামের প্রকোপ, ৫ শিশুর মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৪:২৪ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হামের প্রকোপ বেড়েছে। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ছে রোগটি। গত ১৫ দিনে শতাধিক শিশু-কিশোর হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত হাম-পরবর্তী জটিলতায় পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার হামের উপসর্গ নিয়ে ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে পৃথক ইউনিট চালু রাখা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, সাধারণত জ্বর দিয়ে হামের উপসর্গ শুরু হয়। প্রথম দুই দিন জ্বর থাকার পর তৃতীয় দিনের দিকে শরীরে লালচে দানা দেখা দিতে পারে। চোখ লাল হয়ে যাওয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে হাম সন্দেহ করা হয়। শিশুদের মধ্যে বিশেষ করে ৩ থেকে ৫ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছে। হামের সংক্রমণ থেকে সুরক্ষায় শিশুদের নিয়মিত ইপিআই টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, গত ১৫ দিনে শতাধিক শিশু-কিশোর হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। টিকা নেওয়া শিশুদের তুলনামূলকভাবে নিরাপদ থাকার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাম ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
এদিকে, দোয়ারাবাজার উপজেলায় প্রায় চার হাজার শিশু এখনো হাম প্রতিরোধী টিকার আওতার বাইরে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ফলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে. এম. আব্দুল্লাহ আল-মামুন বলেন, হাম একটি ছোঁয়াচে রোগ। শিশুদের কাছ থেকে সহজেই বড়দের শরীরে এটি ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পৃথক ইউনিট চালু করা হয়েছে। উপজেলার প্রায় চার হাজার শিশু এখনো হাম প্রতিরোধী টিকার আওতার বাইরে থাকায় সংক্রমণের ঝুঁকি রয়েছে।
তিনি আরও বলেন, হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সুনামগঞ্জ এর আরও খবর
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল

তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল

দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল

দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল

ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট

ছাতকে এক বছর পর চালু কংক্রিট স্লিপার প্লান্ট

জগন্নাথপুরে বিএনপির মিছিল সমাবেশ 

জগন্নাথপুরে বিএনপির মিছিল সমাবেশ 

সর্বশেষ সংবাদ
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top