জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখায় ২১ কমিউনিটি ক্লিনিকের ৩টির বেহাল দশা


প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১:১৩ অপরাহ্ন

* ২ বছরেও খোলেনি একটি, চাহিদামতো মিলছে না ওষুধ


আব্দুর রব, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রান্তিক এলাকার দরিদ্র জনগোষ্ঠীর প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিয়নে নির্মাণ করা হয়েছে ২১টি কমিউনিটি ক্লিনিক। এর মধ্যে অন্তত তিনটির অবস্থা অত্যন্ত নাজুক। দেয়াল, মেঝে ও ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে, কোথাও ভবনের অংশ দেবে গেছে। যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
ঝুঁকিপূর্ণ এসব ভবন বনজঙ্গল, আগাছা, ঘাস ও শৈবালে ঢেকে যাওয়ায় দূর থেকে দেখলে পরিত্যক্ত স্থাপনার মতো মনে হয়। তবুও জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্লিনিকে দায়িত্ব পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।
উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের হরিপুর কমিউনিটি ক্লিনিকে প্রায় দুই বছর ধরে তালা ঝুলছে। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষ সেখানে চিকিৎসাসেবা ও ওষুধ পাচ্ছেন না। অন্যদিকে চালু থাকা বিভিন্ন কমিউনিটি ক্লিনিকেও চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ না পাওয়ার অভিযোগ রয়েছে। নির্ধারিত সময়ে প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম ওষুধ সরবরাহ হওয়ায় সিএইচসিপিদের স্থানীয় রোগীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে।
সরেজমিনে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের পূর্ব-হাতলিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ২০০১ সালে নির্মিত ভবনের পূর্বদিকের একটি অংশ দেবে গেছে। মূল ভবন, বারান্দা ও ভেতরের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। পলেস্তারা উঠে গেছে এবং ছাদও ধসে পড়ার উপক্রম।
দুর্ঘটনার আশঙ্কা নিয়ে কয়েক বছর ধরে সেখানে দায়িত্ব পালন করছেন সিএইচসিপি সাজু দেব। তিনি বলেন, প্রতিদিনই দেয়াল ধসে পড়ার আশঙ্কায় ভয়ে থাকতে হয়। তিনি জানান, বিশাল এলাকার একমাত্র কমিউনিটি ক্লিনিক হওয়ায় এখানে ওষুধের চাহিদা বেশি। কিন্তু তিন থেকে পাঁচ মাস পরপর ২২ ধরনের ওষুধ মিলিয়ে মাত্র এক কার্টন সরবরাহ করা হয়। এতে দেড় মাসও ওষুধ চালানো সম্ভব হয় না। বাকি সময়ে রোগীদের ওষুধ দিতে না পারায় তাদের ক্ষোভের মুখে পড়তে হয়।
একই ইউনিয়নের হরিপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে তালা ঝুলছে। স্থানীয় বাসিন্দারা জানান, ২০২০ সালে ক্লিনিকটি নির্মাণ করা হলেও প্রায় দুই বছর ধরে এটি খোলা হয়নি। ফলে সরকারি অর্থে নির্মিত ভবনটি কোনো কাজে আসছে না এবং এলাকাবাসীও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
দাসেরবাজার ইউনিয়নের অহিরকুঞ্জি কমিউনিটি ক্লিনিকের অবস্থাও নাজুক। ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে। দেয়াল ও ছাদের পলেস্তারা কয়েক বছর আগেই খসে পড়েছে। দরজা-জানালাও ভেঙে গেছে। ভবনের দেয়াল ও ছাদ আগাছা, ঘাস ও শৈবালে ঢেকে গেছে।
ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি সঞ্চিতা রানী বিশ্বাস। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ভবনে দায়িত্ব পালন করতে গিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়।
ওষুধ সংকটের বিষয়ে তিনি জানান, আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২২ ধরনের তিন কার্টন ওষুধ দেওয়া হতো। কিন্তু গত দুই টার্ম ধরে মাত্র এক কার্টন ওষুধ দেওয়া হচ্ছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস, মায়ারানী বিশ্বাস, সুলতা রানী বিশ্বাস, মিন্টু বিশ্বাস, অনিবাস বিশ্বাস ও কল্পনা বিশ্বাস অভিযোগ করেন, তারা প্রায়ই চিকিৎসা নিতে এসে চাহিদা অনুযায়ী ওষুধ পান না।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, হরিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মামলা-সংক্রান্ত জটিলতায় সাময়িক বরখাস্ত থাকায় ক্লিনিকটি নিয়মিত খোলা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, অধিদপ্তর থেকে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ না থাকায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ওষুধের সংকট দেখা দিয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অহিরকুঞ্জি, পূর্ব-হাতলিয়া ও সুজাউল কমিউনিটি ক্লিনিকের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে অনেক আগেই চিঠি পাঠানো হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা

আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
জামেয়া নাজিরেরগাঁওয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
দোয়ারায় দারুল হেরা জামেয়ায় আলিম শ্রেণির দ্বিতীয় সবক প্রদান
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর আহ্বান গণদাবি পরিষদের
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছাতকে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
ইছরাক আলী-খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
আঞ্চলিক তথ্য অফিসে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
দোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সভা
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
বাণিজ্যমন্ত্রী সিলেট আসছেন কাল
বাণিজ্যমন্ত্রী সিলেট আসছেন কাল
হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষ আটক
হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষ আটক
নগরে ইয়াবাসহ মা-ছেলে আটক
নগরে ইয়াবাসহ মা-ছেলে আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top