জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

আমদানি নীতি সংশোধন


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০:৫১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’ এ একাধিক সংশোধনী এনেছে সরকার। এগুলোর মধ্যে আমদানি নীতি আদেশে নিট কাপড় আমদানিতে যে নিষেধাজ্ঞার ধারা ছিল, তা বাতিল করা হয়েছে। বুধবার এসব সংশোধনী এনে নতুন করে হালনাগাদ আদেশ করে বাণিজ্য মন্ত্রণালয়।
আমদানি নীতি আদেশের ২৫ অনুচ্ছেদের ১২ উপ অনুচ্ছেদে এমন বিধান ছিল, যেখানে বলা ছিল, ‘নিট ফেব্রিক আমদানি যোগ্য হবে না’। এতে রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ও প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় এ বিধান স্থগিত বা প্রত্যাহারের অনুরোধের দাবি জানায় বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
এ নিয়ে বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এ ধরনের আমদানির সুযোগ সীমিত হলে রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিজিএমইএ। নতুন আদেশে নিষেধাজ্ঞার এ বাক্যটি বাতিল করা হয়। পোশাক খাতের আমদানিতে আরও কিছু বিধানে শিথিলতা আনা হয়েছে।
এরমধ্যে মূল আদেশে গ্রে-কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮.২৯ মিটার বা তার বেশি থানে আমদানির সুযোগ ছিল। কাটা বা টুকরো কাপড় আনা যেত না। এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন আইটেম ও ফাংশনাল পোশাকের কাপড় আকৃতি ও সাইজ নির্বিশেষে আনা যাবে। তবে এর জন্য বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ লাগবে বলে তুলে ধরা হয়েছে আদেশে।
এছাড়াও বিনামূল্যে (এফওসি) আমদানির ছকে কটন, ম্যান-মেড ফাইবার ও সিনথেটিক ফেব্রিক্সের সঙ্গে ‘ও অন্যান্য উপকরণ’ যোগ করা হয়েছে। স্পেশালাইজড টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামালের পরিমাণ এখন ইউডি বা ইউপি অনুযায়ী ঠিক হবে। হোসিয়ারি ও নিটেড পোশাকের সুতা ও নিটেড কাপড় আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির শর্তও আর নেই আর নেই নতুন বিধানে।
২৫ অগাস্ট ঋণপত্র বা এলসি খোলার কড়াকড়ি শিথিল, আমদানি সহজীকরণ ও মুক্ত বাণিজ্য নীতিকে প্রাধান্য দিয়ে আমদানি নীতি আদেশ জারি করে সরকার। এ আমদানি নীতি আদেশ ২০২৬-২৯ এ বাণিজ্য সহজীকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং স্বল্পোন্নত দেশ-এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। এ আদেশের মধ্য দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করায় আগের ২০২১-২৪ সালের আমদানি নীতি বাতিল হয়ে গেল।
নতুন নীতিতে বাণিজ্য প্রক্রিয়া আধুনিকীকরণ ও ব্যাংকিং জটিলতা কমাতে বেশ কিছু নীতিগত পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ শিল্প, ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সম্পর্কে বহুমাত্রিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ তৈরির জায়গা রয়েছে নতুন আদেশে।

প্রথম পাতা এর আরও খবর
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে হামে কিশোরের মৃত্যু

সিলেটে হামে কিশোরের মৃত্যু

সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত

শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির দোয়া মাহফিল
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নজরুল উৎসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দোয়া করলেন মাহাথির
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে হামে কিশোরের মৃত্যু
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত সিলেটের জামিউল
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
শটগানসহ বিজিবির পৌণে ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
বালুভর্তি ট্রাকে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় শাড়ি
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
নগরে শব্দ ও বায়ুদূষণে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
মৌলভীবাজারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার ৩
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক কারাগারে
হবিগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার
হবিগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার
দক্ষিণ সুরমায় ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ২
দক্ষিণ সুরমায় ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top