জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৯:০৭:৪৭ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ও সম্মেলন ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইএনটিএসি’২৬)’। ২ থেকে ৪ অক্টোবর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) আয়োজিত এ আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ভ্রমণপ্রযুক্তি প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি অংশ নিয়েছে। দুটি বুথে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় গন্তব্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এবং পর্যটন খাতের তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশের বুথে বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা নিজেদের সহপাঠীদের সঙ্গে নিয়ে বুথ পরিদর্শন করছেন এবং তাদের কাছে বাংলাদেশের পর্যটন, ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র‍্য তুলে ধরছেন।

মেলার অংশ হিসেবে ২ অক্টোবর বিকাল ৩টায় উন্মুক্ত মঞ্চে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বৈচিত্র‍্য আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

মিজ শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের আকর্ষণীয় পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র‍্য আন্তর্জাতিক দর্শকদের কাছে তুলে ধরা হয়।

মেলার প্রথম দিন বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশি বুথসহ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মেলায় আগত দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রসার এবং এসব খাতসংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি আকবাল সেতিয়া, উপমহাপরিচালক (প্রমোশনস) ও সচিবালয় প্রধানসহ সংশ্লিষ্ট অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। তারা আন্তর্জাতিক এ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের জন্য বাংলাদেশি প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং দেশের পর্যটন ও সাংস্কৃতিক সম্ভাবনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

আইএনটিএসি’২৬-এ বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশ নিয়েছে। মেলায় রয়েছে ১৫৫টি বুথ। এর মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র‍্যময় পর্যটন আকর্ষণ, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি পর্যটন খাতের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচারে ভূমিকা রাখার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়াবে। একই সঙ্গে পর্যটন ও প্রযুক্তি খাতে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগও তৈরি হতে পারে।

আন্তর্জাতিক এর আরও খবর
২০৩০ সালে দুবার রমজান, যে কারণে ঘটবে বিরল ঘটনা

২০৩০ সালে দুবার রমজান, যে কারণে ঘটবে বিরল ঘটনা

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে অভিযান

৯ মাসে বাংলাদেশিসহ আটক ৩৭ হাজার মালয়েশিয়ায় অবৈধদের বিরুদ্ধে অভিযান

সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ

সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ

সর্বশেষ সংবাদ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী 
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
সাবেক পরিচালক এম এ হাসনাত চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
কুয়ালালামপুরের মেলায় তুলে ধরা হচ্ছে পর্যটন, শিল্প-সংস্কৃতি ও প্রযুক্তি সম্ভাবনা
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
ছাতকের আনুজানী গ্রামের বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বড়লেখায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
কাউন্সিলর সাদিকুর রহমান বাবলুকে এভারগ্রীন ক্লাব ইউকে’র সংবর্ধনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
’সম্মিলিত প্রচেষ্টায় মহালয়ার তিনদিনব্যাপী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে’
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত : হবিগঞ্জে সংস্কৃতি প্রতিমন্ত্রী
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
দুর্গাপূজায় বেড়েছে মন্ডপ : নিরাপত্তায় মনিটরিং সেল
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
কাজি নাহিদ প্রীতি একক ক্যারম প্রতিযোগিতার উদ্বোধন
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
পার্কভিউ হাসপাতালে কর্মচারীদের আন্দোলন, মারধরের অভিযোগ
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
জৈন্তায় জামায়াতের সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
মহানগর বিএনপির সভাপতির সাথে ক্রীড়া সংস্থার সদস্য সচিবদের সাক্ষাৎ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top