জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:১২:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছরের মতো এবারও চার ধাপে পূজার নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। ধাপগুলো হলোÑ পূর্বপ্রস্তুতি, পূজা চলাকালীন নিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং বিসর্জন-পরবর্তী নিরাপত্তা। এ লক্ষ্যে পুলিশের সব জেলা ও মহানগর ইউনিটকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধাপেই যাতে নিরাপত্তায় ঘাটতি না থাকে, তা পুলিশ সদর দপ্তর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হবে। এ জন্য পুলিশ সদর দপ্তরের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের অধীনে একটি যৌথ সমন্বয় সেল খোলা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতার ওপর কঠোর গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় আগামী রোববার পুলিশ সদর দপ্তরে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
গত বছর সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এবার এ সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৩২ হাজারে দাঁড়িয়েছে। নিরাপত্তার স্বার্থে মণ্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণÑ এই তিন শ্রেণিতে ভাগ করা হচ্ছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।
পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়িয়ে কেউ যাতে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোনো অপতথ্য ছড়ানোর ঘটনা নজরে এলে তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে পুলিশ সদর দপ্তর। গত বছরও এ ধরনের অপতথ্য ছড়ানোর ঘটনায় কয়েকটি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এড়াতে প্রতিটি মণ্ডপে জেনারেটর প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। পূজা শুরুর আগেই মণ্ডপের স্থান বা পূজা উদযাপন কমিটি নিয়ে কোনো বিরোধ থাকলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা মীমাংসার উদ্যোগ নিতে বলা হয়েছে। নির্মাণাধীন প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রতিটি থানার ওসিকে নিজ এলাকার সব পূজামণ্ডপ পরিদর্শন এবং আয়োজক কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। মণ্ডপের নিরাপত্তা তদারকি ও পরিদর্শনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রতিবার পরিদর্শনের পর নির্ধারিত রেজিস্টারে তারিখ ও সময় উল্লেখ করে মন্তব্য লিখতে হবে। এ ছাড়া পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে যোগাযোগের জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং প্রয়োজনীয় ফোন নম্বর সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে পূজা ও প্রতিমা বিসর্জন চলাকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ জানাতে বলা হয়েছে। এ সময় উচ্চ শব্দে মাইক বা অন্য কোনো শব্দযন্ত্র ব্যবহার না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি পূজামণ্ডপের আয়োজক কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের অনুরোধ জানিয়েছে পুলিশ। স্বেচ্ছাসেবকদের ছবিযুক্ত বড় পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড নিশ্চিত করতে বলা হয়েছে। প্রয়োজন অনুযায়ী মণ্ডপে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
পূজা উপলক্ষে মেলা বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন নিরুৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে পূজার সময় হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফোটানোর মতো কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যবহার, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি ঝটিকা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’

পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’

হামে আরও ৩ জনের মৃত্যু

হামে আরও ৩ জনের মৃত্যু

ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

বাড়তি দামেও মিলছে না এলপিজি

বাড়তি দামেও মিলছে না এলপিজি

সর্বশেষ সংবাদ
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
জনআকাঙ্খা পূরণে জামায়াত কর্মীদের ময়দানে কার্যকর ভূমিকা রাখতে হবে : ফখরুল ইসলাম
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক শত বছরের ঐতিহ্যের : ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ডা. শফিক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top