জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বাড়তি দামেও মিলছে না এলপিজি

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৪৫:২২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : পাইপলাইনের গ্যাস সংকটে বিকল্প হিসেবে এলপিজির ওপর নির্ভরতা বাড়লেও দেশব্যাপী বাজারে চাহিদামতো সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকশ টাকা বেশি চাওয়া হচ্ছে। আবার কোথায় কোথাও বেশি টাকা দিয়েও সিলিন্ডার মিলছে না। আমদানি স্বাভাবিক থাকার দাবি সত্ত্বেও সরবরাহ সংকট কেন কাটছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার মিলছে না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। সেপ্টেম্বরে এই দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।
ক্রেতারা জানান, এলাকাভেদে ১২ কেজির সিলিন্ডার এখন বাজারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নির্ধারিত ও বাজারদরের এই ব্যবধান নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয়ে বাড়তি চাপ তৈরি করছে।
দেশে এলপিজি আমদানি প্রায় স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে সিলিন্ডার সংকট কাটছে না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। আর সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন। অথচ বাজারে সরবরাহ কম পাওয়ার অভিযোগ করছেন ডিলাররা। আমদানি থেকে শুরু করে বোতলজাতকরণ, পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যন্ত সরবরাহ ব্যবস্থার কোন পর্যায়ে ঘাটতি তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ব্যবসায়ীদের দাবি, আমদানি ব্যয় ও পরিবহন খরচের চাপ রয়েছে। অন্যদিকে, পর্যাপ্ত আমদানির পরও বাজারে সিলিন্ডার না পাওয়ার কারণ খতিয়ে দেখার দাবি করেছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর নিউমার্কেট এলাকার এলপিজি বিক্রেতা মো. কিবরিয়া বলেন, আগে যে পরিমাণ সিলিন্ডার আনতাম, এখন সেই পরিমাণ পাচ্ছি না। ডিলারের কাছে অর্ডার দিলেও চাহিদামতো সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ক্রেতারা দোকানে এসে গ্যাসের খোঁজ করছেন, কিন্তু সরবরাহ না থাকলে তাদের ফিরিয়ে দেওয়া ছাড়া উপায় থাকে না।
পাইকারি এলপিজি বিক্রেতা সেন্টু বেপারী বলেন, আমদানি হচ্ছে, কিন্তু আমদানি হওয়া গ্যাস আর বাজারের প্রতিটি দোকানে পর্যাপ্ত সিলিন্ডার পৌঁছানো এক বিষয় নয়। কোম্পানি থেকে কতটা সরবরাহ পাওয়া যাচ্ছে, ডিপোতে কতটা মজুত রয়েছে এবং পরিবহন ব্যবস্থা কতটা স্বাভাবিক, সবকিছুর ওপর বাজারে সরবরাহ নির্ভর করে। আমাদের চাহিদার তুলনায় কম সিলিন্ডার পেলে খুচরা বিক্রেতাদেরও চাহিদামতো সরবরাহ দেওয়া সম্ভব হয় না।

জাতীয় এর আরও খবর
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

সর্বশেষ সংবাদ
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
বাড়তি দামেও মিলছে না এলপিজি
বাড়তি দামেও মিলছে না এলপিজি
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top