জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৪০:৫৭ অপরাহ্ন

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। সম্প্রতি অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ভিসি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং শিল্প, বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির টেকসই ভিত্তি গড়ে তোলার অন্যতম চালিকাশক্তি। বস্ত্র, পাট ও কৃষিভিত্তিক শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, যুগোপযোগী গবেষণা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সরকার গুরুত্ব দেবে।
তিনি আরও বলেন, সিলেট অঞ্চলের পতিত জমিতে শস্য বহুমুখীকরণ ও আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে। কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নে সরকার সার্বিক সহযোগিতা করবে।
এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা

নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা

জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ

জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সর্বশেষ সংবাদ
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
ট্রেড লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
বাড়তি দামেও মিলছে না এলপিজি
বাড়তি দামেও মিলছে না এলপিজি
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
শাবির ভর্তি পরীক্ষার কমিটি গঠন
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে : কেমুসাসের সাহিত্য আসরে বক্তারা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
বাণিজ্যমন্ত্রীর সাথে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাত
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি আমাদের অনন্য সম্পদ :  বাণিজ্যমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top