নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম গোয়াইনঘাটের অঙ্কিতা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৪১:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অঙ্কিতা দাস। গত ৮ অক্টোবর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নজরুল সংগীতের ‘ক’ বিভাগে প্রথম স্থান অধিকার করে অঙ্কিতা। সে গোয়াইনঘাটের বিয়াম ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে জেলা পর্যায়ে সাফল্য অর্জন করায় অঙ্কিতার পরিবার, শিক্ষক ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।





