জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’


প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৮:৪৬:০৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান পাঠাওয়ের প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিজেদের কাছে থাকার দাবি করেছে একটি সাইবার অপরাধী চক্র। এসব তথ্য প্রকাশ না করার বিনিময়ে প্রতিষ্ঠানটির কাছে ৪ লাখ মার্কিন ডলার দাবি করেছে তারা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ কোটি ৮৮ লাখ টাকা।

চক্রটির দাবি, তাদের কাছে থাকা তথ্যের মধ্যে ব্যবহারকারীদের মুঠোফোন নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, ড্রাইভিং লাইসেন্স, অবস্থান, ফেসবুক পরিচিতি ও বাসার ঠিকানা রয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাইবার নিরাপত্তাবিষয়ক প্ল্যাটফর্ম ডেইলি ডার্ক ওয়েব গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি সামনে আনে। এ সময় ডার্ক ওয়েবে প্রকাশিত একটি পোস্টের স্ক্রিনশটও শেয়ার করে প্ল্যাটফর্মটি।

ওই পোস্টে দাবি করা হয়েছে, তাদের কাছে পাঠাওয়ের প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য রয়েছে। এতে প্রায় ২৫ কোটি রেকর্ড ও ৫৯১টি তথ্যভান্ডার রয়েছে। সবচেয়ে বড় তথ্যভান্ডারে ১ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৯১৮টি হিসাবের তথ্য থাকার দাবি করেছে চক্রটি।

এ ছাড়া ১ কোটি ৯০ লাখের বেশি এনআইডি নম্বর ও মোবাইল ফোন নম্বর, ১ কোটি ৯০ লাখের বেশি ড্রাইভিং লাইসেন্সের তথ্য, প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর ছবি এবং প্রায় ৫৭ লাখ বাসার ঠিকানা তাদের কাছে থাকার দাবি করা হয়েছে।

পাঠাওয়ের অভ্যন্তরীণ ও ব্যবসায়িক তথ্যও হাতিয়ে নেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। এসব তথ্যের মধ্যে কর্মীদের ব্যক্তিগত তথ্য, প্রশাসনিক প্রবেশাধিকারের নথি, ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ও ব্যাংকের শাখা শনাক্তকরণ নম্বর, অর্থ লেনদেনের তথ্য, পণ্য সরবরাহের অবস্থান এবং চালকদের যাত্রার নথি রয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, তথ্য প্রকাশ না করার বিনিময়ে পাঠাওয়ের কাছে ৪ লাখ ডলার চাওয়া হয়েছে। অর্থ না দিলে এনআইডি, ব্যাংক, কর্মী ও প্রশাসনিক তথ্য প্রকাশের হুমকি দিয়েছে চক্রটি।

এর আগে সেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে বুধবার পাঠাওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ৪ অক্টোবর সাইবার নিরাপত্তাসংক্রান্ত একটি ঘটনা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এতে প্ল্যাটফর্মটির বিভিন্ন সেবা বিঘ্নিত হয়।

বিবৃতিতে পাঠাও আরও জানায়, অল্প সময়ের মধ্যে সেবাগুলো আবার চালু করা হলেও সিস্টেম পুরোপুরি স্থিতিশীল করার কাজ চলছিল। ওই ঘটনায় কিছু ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গেছে বলেও প্রতিষ্ঠানটি জানতে পেরেছে। এসব তথ্যের মধ্যে ব্যবহারকারীদের নাম, ই-মেইল ঠিকানা ও মুঠোফোন নম্বর রয়েছে।

জাতীয় এর আরও খবর
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু

দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু

আরও জবাবদিহি ও নজরদারিতে আসছে মাঠ প্রশাসন

আরও জবাবদিহি ও নজরদারিতে আসছে মাঠ প্রশাসন

আজ মহালয়া 

আজ মহালয়া 

সর্বশেষ সংবাদ
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top