জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

সিলেটে জালালাবাদ নারী ঐক্যের সীরাত সেমিনার

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৬, ৮:০৪:২০ অপরাহ্ন

জালালাবাদ নারী ঐক্য সিলেট আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, রাসূল (সা.) এর মহান আদর্শ ও মানবীয় গুণাবলি অনুসরণের মাধ্যমে একটি মানবিক, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। নারী ও শিশুর অধিকার রক্ষা, অসহায় ও দুর্বল মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ইসলামী শিক্ষার প্রসারে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাসের শহীদ সুলেমান হলে জালালাবাদ নারী ঐক্যের উদ্যোগে ‘সমাজ সংস্কারে রাসূলুল্লাহ (সা.) -এর ভূমিকা’ শীর্ষক সীরাত সেমিনারটি অনুষ্ঠিত হয়।
জালালাবাদ নারী ঐক্যের আহ্বায়িকা ড. আমেনা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক উম্মে সুমাইয়া ও শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজারের প্রভাষক ফারজানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান আলোচক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত লাইব্রেরিয়ান ড. সোহেলী তামান্না।
তিনি প্রবন্ধে মহানবী (সা.)-এর মানবীয় গুণাবলি, উত্তম চরিত্র, দয়া, ক্ষমাশীলতা, মানবিকতা ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়। সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর জীবনাদর্শের গুরুত্বও আলোচনায় উঠে আসে।
সেমিনারে ‘নারী ও শিশু অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জুলেখা বেগম। ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা’ বিষয়ে আলোচনা করেন অ্যাডভোকেট আজিদা খাতুন। এছাড়া ‘ইসলামী শিক্ষা বিস্তারে রাসূলুল্লাহ (সা.)-এর ভূমিকা’ শীর্ষক বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর মাহফুজা কাওসার রিমি।
সমাপনী বক্তব্যে জালালাবাদ নারী ঐক্যের আহ্বায়িকা ড. আমেনা বিনতে রফিক বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর মানবীয় গুণাবলি ও মহান আদর্শের আলোকে অসহায় ও দুর্বল নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, নারী ও শিশুর সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং ইসলামী শিক্ষার প্রসারের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। মহানবী (সা.) -এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের পথনির্দেশনা হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁর শিক্ষা ও আদর্শ ধারণ করে সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হতে হবে।

সংগঠন সংবাদ এর আরও খবর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ

লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ

সর্বশেষ সংবাদ
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১২৯
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top