জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আজ ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা


প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৬:০৭ অপরাহ্ন

বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : দেড় বছরের আশ্বাসেও মেলেনি স্থায়ী সমাধান, লিখিত সিদ্ধান্তের দাবিতে টানা ১৩ দিনের আন্দোলন-অবশেষে মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে পূর্ণাঙ্গ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, প্রশাসনিক অধীনতা পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের পর আজ রোববার (১১ অক্টোবর) থেকে ক্লাসে ফিরছেন তারা। আগামী আট মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার দিবাগত রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে মন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের মতবিনিময় সভা হয়। সেখানে শিক্ষার্থীদের দাবিগুলো শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। এরপরই আন্দোলন প্রত্যাহার করে রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শনিবার (১০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, কলেজটিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে নেওয়া, ‘সিলেট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা, শিক্ষকসংকট নিরসন এবং খেলার মাঠ নির্মাণ। এর আগে কলেজটিকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সঙ্গে একাডেমিক ও প্রশাসনিকভাবে যুক্ত করার দাবিও জানিয়েছিলেন তারা।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, কলেজটিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে স্থানান্তরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে আলোচনা করা হবে। পাশাপাশি আগামী আনুমানিক আট মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি। বর্তমান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আনার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। শিক্ষকসংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কলেজে একটি খেলার মাঠ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী ১৮ অক্টোবর মন্ত্রী নিজে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করবেন বলেও জানানো হয়।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তানভীর মাহমুদ বলেন, মন্ত্রী তাদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। ১৮ অক্টোবর ক্যাম্পাস পরিদর্শনেও আসবেন তিনি। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা রোববার থেকে ক্লাসে ফিরছেন।

কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল বলেন, মতবিনিময় সভায় শিক্ষার্থীরা ক্লাসে ফেরার কথা জানিয়েছেন। রোববার থেকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমও শুরু হবে। এ জন্য শনিবার ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। তবে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর একটি প্রক্রিয়াধীন বিষয়। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শত শত শিক্ষার্থী। পরে দাবিসংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, দেড় বছর ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও যোগাযোগ করেও স্থায়ী সমাধান মেলেনি। গত বছর এ বিষয়ে রেজুলেশন পাসের কথা থাকলেও তা কার্যকর হয়নি। তাই এবার মৌখিক আশ্বাসের পরিবর্তে লিখিত সিদ্ধান্ত ও সরকারি প্রজ্ঞাপন দাবি করেন তারা। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। গত ২৭ সেপ্টেম্বর আন্দোলন শুরুর দিন কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে টানা ৩৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। ওই দিন বিকেলে তৎকালীন অধ্যক্ষকে বদলি করে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হলেও আন্দোলনকারীরা তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি। স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত বৈঠক না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকে। শেষ পর্যন্ত আন্দোলনের ১৩তম দিনে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভার পর কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

সিলেট নগরের টিলাগড় এলাকায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির প্রশাসনিক অধীনতা পরিবর্তন, উচ্চশিক্ষার স্বতন্ত্র কাঠামো প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

প্রচ্ছদ এর আরও খবর
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি

খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি

১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ
আজ ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
আজ ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে কানাইঘাটে আবুল হাসান এমপি
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সিকৃবি ভিসির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল করুন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
সম্রাটের নেতৃত্বে মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
লায়ন্স সিলেট সুরমা’র উদ্যোগে হুইল চেয়ার ও অর্থ বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
দেশে হাম-ডেঙ্গুতে একদিনে ১২ মৃত্যু
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
দক্ষিণ সুরমা বিসিক ফিজা কারখানায় আগুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৯
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত : আক্রান্ত বেড়ে ৫৩০
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top