জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী


প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:১২:৩৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।
সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন। তিনি বলেন, যার যতটুকু কাজ করার সুযোগ আছে, আমরা যেন সেই কাজটি আন্তরিকভাবে করতে পারি। আমাদের সবার সেই চেষ্টা থাকতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যখন যে দায়িত্বে রয়েছেন, তাকে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।

সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন।

জাতীয় এর আরও খবর
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা

দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান : বাণিজ্যমন্ত্রী

শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top