জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৯:১১:৪০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। রোববার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে জামায়াত আমীরকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সংগঠনের নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন।

গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন ডা. শফিকুর রহমান।
তুরস্কে অবস্থানকালে গত ৮ অক্টোবর তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেন। এ সময় স্পিকারের সঙ্গে তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরদিন ৯ অক্টোবর ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বিষয় নয়; তুরস্কের জনগণের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক আগামীতে আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’

সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং সেখান থেকে রোববার সকালে দেশে প্রত্যাবর্তন করেন।

জাতীয় এর আরও খবর
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান : বাণিজ্যমন্ত্রী

শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

শাহজালালে বিমানের জরুরী অবতরণ : রানওয়ে বন্ধ!

সর্বশেষ সংবাদ
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত ১
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : মামুনুল হক
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী পালন
নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন কলেজ : নবীনবরণে সিউক চেয়ারম্যান
তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
তালা খুলে দিলেন নাসিম হোসাইন, ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
উত্তাল দিল্লি : ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি সিজেপি নেতাদের
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
বাল্যবিয়ে সর্বনিম্ন সিলেটে, সর্বোচ্চ চাঁপাইনবাবগঞ্জে
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
প্রতিটি পয়সা জনগণের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
দেশে ফিরেছেন বিরোধী দলীয় নেতা
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
বাস-অটোরিকশার সংঘর্ষে ৯ মাসের শিশুসহ মা নিহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪১
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
টিলাগড়ে অজগর সাপ উদ্ধার
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির ৭১ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top