জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:২০:০০ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত প্রেসক্লাব মার্কেটের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা দোকানগুলোর টিন কেটে ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, মার্কেটের রঙচঙ ফ্যাশনের দুটি দোকান ও সাজরাণী বিউটি পার্লারসহ তিনটি দোকানে চুরি হয়েছে। দুর্বৃত্তরা রঙচঙ ফ্যাশনের দুটি দোকানের ওপরের টিন কেটে এবং সাজরাণী বিউটি পার্লারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানগুলো থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।
চুরির খবর পেয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে গিয়ে মার্কেট ও আশপাশের এলাকা পরিদর্শন করে। এ সময় পুলিশ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলে এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে। তবে চুরি হওয়া মোট টাকা ও মালামালের পরিমাণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রঙচঙ ফ্যাশনের মালিক সেজিম আহমদ জানান, তাঁর দুটি দোকান থেকে চোরের দল বেশ কিছু ভালো মানের ও দামি কাপড় নিয়ে গেছে। সাজরাণী বিউটি পার্লারের মালিক সাফিয়া আক্তার জানান, তাঁর দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গলে বাসাবাড়িতে চুরি, ডাকাতি ও মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। প্রায়ই বাসাবাড়ি, দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং শহরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মৌলভীবাজার এর আরও খবর
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন

ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন

বড়লেখায় দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি 

বড়লেখায় দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি 

কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top