জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৯:০০:৪২ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডে সোমবার থেকে ‘ফ্যামিলি কার্ড’ উপকারভোগিদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইউএনও মাহবুব আলম মাহবুব সোমবার বিকেলে প্রেস কনফারেন্সের আয়োজন করে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

ইউএনও জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের পরিবারগুলোর নারী প্রধানের তথ্য সংগ্রহের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারি নিয়োগ দেওয়া হয়। উপজেলার বর্নি ও বড়লেখা সদর ইউনিয়নের দুইটি ওয়ার্ডের তথ্য সংগ্রহের জন্য প্রথম পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারিদর প্রশিক্ষণ প্রদান সম্পন্ন হয়েছে। ১২ অক্টোবর দেশব্যাপি একযোগে সকল এলাকার খানা/পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর অংশ হিসেবে বড়লেখা উপজেলার দুইটি ওয়ার্ডে প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারিগণ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।

তিনি আরো জানান, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিন ন্যায় অর্জনের বিষয়টি সরকারের অন্যতম অঙ্গীকার। এরই অংশ হিসেবে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক হালনাগাদকৃত প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতিতে দেশের সকল পরিবারকে আর্থসামাজিক প্রেক্ষাপটে ৫টি কোয়াইন্টালে (অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত) বিভাজন করা হয়েছে। পিএমটির স্কোর অনুযায়ী নম্বর বা কম নম্বর প্রাপ্ত নারী পরিবার প্রধানও ভাতা প্রাপ্তির যোগ্য বিবেচিত হবেন। অর্থাৎ সকল নারী পরিবার প্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তথ্য সংগ্রহকারীগণ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাাইন ডেটাবেইজে ইনপুট করবে।

উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, অর্থ সম্পাদক সুলতান আহমদ খলিল, সদস্য আজাদ বাহার জামালী, তাহমিদ ইশাদ রিপন প্রমুখ।

মৌলভীবাজার এর আরও খবর
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন

ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন

বড়লেখায় দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি 

বড়লেখায় দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি 

কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুলাউড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top