জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

লিডিং ইউনিভার্সিটিতে আইন বিভাগের ক্রীড়া উৎসব


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৯:০৪:০৩ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘ল’ স্পোর্টস ফেস্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও নেতৃত্বের বিকাশের লক্ষ্যে আয়োজিত এ উৎসবে আইন বিভাগের শিক্ষার্থীরা মোট ১৩টি ইভেন্টে অংশ নেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় আইন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও মুটকোর্ট সোসাইটির উপদেষ্টা মো. রেজাউল করিম এবং প্রভাষক ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. মেরাজ মিয়া।

তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ক্যারম এককে চ্যাম্পিয়ন হন মুরাদ এবং রানারআপ হন রিফাত ইসলাম। ক্যারম দ্বৈতে চ্যাম্পিয়ন হন রিফাত ও মুরাদ; রানারআপ হন হাসানুল বান্না ও মাহি। দাবায় চ্যাম্পিয়ন হন তন্ময় এবং রানারআপ হন রাজ। বেলুন ফাটানো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্পিতা ও রানারআপ সাথি। বালিশ পাসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বর্ষা রানি ঘোষ এবং রানারআপ হন তাসলিমা বেগম মেঘলা।

লুডু এককে চ্যাম্পিয়ন হন রিফাত ইসলাম এবং রানারআপ হন নিদা। লুডু দ্বৈতে চ্যাম্পিয়ন হন রিফাত ও ফখরুল; রানারআপ হন হাসানুল বান্না ও মিম। ডার্ট বা লক্ষ্যভেদ প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন নাঈম এবং রানারআপ সব্যসাচী। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন সুষমা মোদক এবং রানারআপ হন মাজানা ইসমিন।

লক্ষ্যভেদে শট প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন রিফাত ইসলাম এবং রানারআপ হন হাদী। নারী বিভাগে চ্যাম্পিয়ন অর্পিতা ও রানারআপ ফাহমিদা বেগম। ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা খেলায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন আরাফাত এবং রানারআপ হন সায়েম। নারী বিভাগে চ্যাম্পিয়ন নিম্মি ও রানারআপ উম্মে হাবিবা।

ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘লিডিং ম্যাভেরিকস’ দল এবং রানারআপ হয় ‘নায়েম এলিভেট’ দল। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইন বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মতিউর রহমান মাসুম ‘টুর্নামেন্টসেরা’ নির্বাচিত হন।

ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ‘জাস্ট কিডিং’ দল এবং রানারআপ হয় ‘উজুম্ভা ইউনিভার্স’ দল। এ প্রতিযোগিতায় সেরা নৈপুণ্যের জন্য আইন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সব্যসাচী দাশ ‘টুর্নামেন্টসেরা খেলোয়াড়’ নির্বাচিত হন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. রাজিব হোসেন ও ৫০তম ব্যাচের শিক্ষার্থী হৃদয় সরকার রাজ। শেষে বিভিন্ন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন

জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন

জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top