লাউয়াই ও তপোবন আবাসিক এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৬:০৮:৫৬ অপরাহ্ন

সিলেট নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই ও সুরমা আবাসিক এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের তপোবন আবাসিক এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সোমবার বিকেল ও সন্ধ্যায় এসব এলাকা পরিদর্শনকালে তিনি সড়ক ও ড্রেনের সংস্কারকাজ ঘুরে দেখেন এবং কাজের মান তদারকি করেন। এ সময় সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত নিয়মে সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন সিসিক প্রশাসক। তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. জহির বিন আলম, নূরজাহান মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক আবুল বায়েছ, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার, লিপু সিংহ ও কামরুজ্জামান কামরুল, তপোবন হাউজিং সোসাইটির সভাপতি মুহিত চৌধুরী, ব্যবসায়ী মো. মাহমুদুল হোসেন সেজু, মোফাজ্জল খান, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার মাসুম আহমেদ, আ ন ম ওহিদ কনা মিয়া এবং সাংবাদিক আবু জাবের, মাইদুল ইসলাম ও রফিকুল ইসলাম খান প্রমুখ। বিজ্ঞপ্তি






