জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বেড়েছে চালের দাম


প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৬:১৮:৩৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। সঙ্গে বেড়েছে ধানের দাম, আছে মৌসুমি প্রভাবও। সব মিলিয়ে গত এক সপ্তাহে দেশের সব’কটি জেলায় চালের দাম বেড়েছে। এর ফলে উচ্চ জীবনযাত্রার ব্যয়ে আগে থেকেই হিমশিম খাওয়া ভোক্তাদের ওপর চাপ আরও বাড়ল।
পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, সরু চাল কেজিপ্রতি ৭৪-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এর দাম ছিল ৭২ টাকা। মাঝারি মানের চালের দাম ৫৫-৬২ টাকা থেকে বেড়ে এখন ৫৮-৬৫ টাকা। তবে মোটা চালের দাম অপরিবর্তিত আছে, কেজি ৫০-৫৫ টাকা।
এদিকে, এমন এক সময়ে চালের দাম বাড়ল, যখন দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি চলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, সেপ্টেম্বরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। এটি গত ১২ মাসে দাম বাড়ার গড় হার।
বাজারের চিত্রের সঙ্গে মিল নেই সরকারি তথ্যের। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত এক সপ্তাহে কোনো ধরনের চালেরই দাম বাড়েনি। উল্টো সরু চালের দাম কেজি প্রতি ১ দশমিক ২৭ শতাংশ কমেছে। অবশ্য গত এক মাসের ব্যবধানে মাঝারি মানের চালের দাম কেজি প্রতি ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে বলে টিসিবির তথ্যে দেখা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদন ও টিসিবির তথ্য অনুযায়ী, গত বছর এ সময়ে মোটা চাল কেজিপ্রতি ৫৫-৬৫ টাকায় বিক্রি হয়েছিল। মান অনুযায়ী সরু চালের দাম ছিল ৭৫-৯৫ টাকা। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জ্বালানির দাম সমন্বয় করা হয়। বিশ্ববাজারে দামের অস্থিরতা ও ভর্তুকি বাড়ার প্রেক্ষাপটে ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়।
ধান উৎপাদন ও চালের বাণিজ্যের দুই গুরুত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া ও নওগাঁর ব্যবসায়ী ও চালকল মালিকেরাও দাম বাড়ার কথা জানিয়েছেন। তারা এর কারণ হিসেবে ধানের দাম, পরিবহন খরচ ও মৌসুমি প্রভাবের কথা বলেছেন। ব্যবসায়ীরা চালের দাম বাড়ার পেছনে কারণ হিসেবে বলেছেন জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া বৃদ্ধি ও ধানের দাম বৃদ্ধির কথা।
টিসিবির বাজারতথ্য শাখার সহকারী পরিচালক শতদল মণ্ডল বলেন, এ পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী আমাদের হিসাব সঠিক বলেই মনে হচ্ছে। তবে ডেইলি স্টার বিষয়টি তোলায় আমরা গরমিল খতিয়ে দেখব। তিনি বলেন, আমাদের বাজার জরিপ শুধু ঢাকায় সীমিত। এর মধ্যে আছে মিরপুর, মোহাম্মদপুর, মালিবাগ, রামপুরা, মহাখালী ও পশ্চিম আগারগাঁও। তার ভাষ্য, টিসিবির তথ্য একটি পণ্যের ক্ষেত্রে মিলেছে, বাকি দুটির ক্ষেত্রে মেলেনি।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান বলেন, গত এক মাসে মিলগেটে চালের দাম কেজিতে ১-২ টাকা বেড়েছে। জাত অনুযায়ী সরু চাল এখন মিলগেটে ৫৫-৬৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিলগেট মূল্য হলো মিলমালিকেরা যে দামে প্রক্রিয়াজাত চাল পাইকারদের কাছে বিক্রি করেন। সরবরাহ ব্যবস্থার পরবর্তী ধাপে পরিবহন ও অন্যান্য ব্যবসায়িক খরচ যুক্ত হওয়ার আগের দাম এটি। জয়নাল আবেদীন এই মূল্যবৃদ্ধির জন্য ডিজেল ও ধানের বাড়তি দামকে দায়ী করেন।
তিনি বলেন, গত এক মাসে ধানের দাম মণপ্রতি ১ হাজার ১২০ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৪০ টাকা হয়েছে। তার ভাষ্য, বছরের এ সময়ে ধান আরও ভালোভাবে শুকানো হয়। এতে আর্দ্রতা ও ওজন কমে যায়, ফলে কাঁচামালের খরচ বেড়ে যেতে পারে।
নওগাঁ ধান-চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা বলেন, গত পাঁচ দিনে সরু চালের পাইকারি দাম মণপ্রতি ৩০-৫০ টাকা বেড়েছে। স্থানীয় পাইকারি বাজারে এখন সরু চাল মণপ্রতি (৩৭ দশমিক ৩২ কেজি) ২ হাজার ৫০ থেকে ২ হাজার ৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ

হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন

বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন

লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা

লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top