জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার

প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬, ৮:২৬:৫১ অপরাহ্ন

# সপ্তাহে দুই দিন মিলবে সেবা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো শুরু হয়েছে সিজারিয়ান অপারেশন। এখন থেকে সপ্তাহে দুই দিন এ সেবা চালু থাকবে। প্রাথমিক পর্যায়ে কয়েকজন রোগীকে সম্পূর্ণ বিনা মূল্যে সিজারসহ প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সেবা দেওয়া হবে।

মঙ্গলবার ডলি আক্তার (২৮) নামে এক গর্ভবতী নারীর সিজারিয়ান অপারেশনের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সার্জন ডা. মো. আরিফুর রহমান নয়নের তত্ত্বাবধানে সহকারী সার্জন ডা. একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ ও ডা. ফাতেহা রেজওয়ানার সহায়তায় অপারেশনটি সম্পন্ন হয়। ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এত দিন সিজার করাতে অনেক রোগীকে সিলেট শহরে যেতে হতো। নিজ উপজেলায় এ সেবা চালু হওয়ায় তাঁদের ভোগান্তি ও যাতায়াতের খরচ কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন বলেন, ১৯৯৭ সালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলেও এখানে আগে কখনো সিজারিয়ান অপারেশন হয়নি। প্রথমবারের মতো সফলভাবে এ অপারেশন সম্পন্ন হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন সিজারিয়ান অপারেশন চালু থাকবে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে কয়েকজন রোগীকে ওষুধসহ প্রয়োজনীয় সবকিছু বিনা মূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পরবর্তী সময়ে খরচ হলেও তা ৫ থেকে ৭ হাজার টাকার বেশি হবে না বলে জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ

হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু

বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন

বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন

লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা

লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা

সর্বশেষ সংবাদ
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীনবরণ
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় নজরুল বর্ষ উদযাপন
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
জৈন্তায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
ধলাইয়ে বিষ দিয়ে মাছ নিধন
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
নগরে ডিবির ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী: নাসিম হোসাইন
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
লালদিঘীরপাড়ে ৫ দোকানকে জরিমানা, একটি সিলগালা
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
ট্রেনের টিকিট কালোবাজারে ফেঞ্চুগঞ্জে ব্ল্যাকারের দণ্ড
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ২
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top