কুলাউড়া পৌর শ্রমিকদলের সভাপতি মোশারফ, সম্পাদক বাবলু
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৯:১৬:৩২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয়তাবাদী শ্রমিকদলের পৌর শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. মোশারফ আলীকে সভাপতি ও মো. আব্দুল জব্বার বাবলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১৫ অক্টোবর মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।





