জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ইসলামী ব্যাংকিংয়ে লেনদেন কমেছে ২০ শতাংশ


প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:৩১:৩৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ইসলামী ব্যাংকগুলোর মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে লেনদেন ও হিসাবের সংখ্যা দুটিই কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে আগের মাসের তুলনায় এ খাতে লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ। একই সময়ে এমএফএস হিসাব কমেছে ২ লাখ ২০ হাজারের বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ে ইসলামী ব্যাংকগুলোর এমএফএসে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৬৭৮ কোটি টাকা। আগস্টে তা কমে দাঁড়ায় ১ হাজার ৩৪৮ কোটি টাকায়। এক মাসে লেনদেন কমেছে ৩৩০ কোটি টাকা। গত বছরের আগস্টের তুলনায়ও লেনদেন কমেছে ২৭১ কোটি টাকা বা ১৬ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে, জুলাইয়ে ইসলামী ব্যাংকগুলোর এমএফএস হিসাব ছিল ২৮ লাখ ৮০ হাজার ৩৭৪টি। আগস্টে তা কমে দাঁড়ায় ২৬ লাখ ৬০ হাজার ৮৮টিতে। এক মাসে হিসাব কমেছে ২ লাখ ২০ হাজার ২৮৬টি। তবে গত বছরের একই সময়ের তুলনায় হিসাব বেড়েছে প্রায় ৬ লাখ ৯৫ হাজার।কমেছে নগদ জমা, উত্তোলন ও বেতন বিতরণআগস্টে এমএফএসে নগদ জমা ও উত্তোলন দুই ধরনের লেনদেনই কমেছে।
জুলাইয়ে নগদ জমা বা ক্যাশ ইন হয়েছিল ৩৪৪ কোটি টাকা, আগস্টে তা কমে ২১২ কোটি টাকায় দাঁড়ায়। একই সময়ে নগদ উত্তোলন বা ক্যাশ আউট ৫০৫ কোটি টাকা থেকে কমে ৪০০ কোটি টাকায় নেমেছে। ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে অর্থ স্থানান্তর বা পিটুপি লেনদেনও ২৫ কোটি টাকা থেকে কমে ২১ কোটি টাকায় দাঁড়িয়েছে। বেতন বিতরণের লেনদেন কমেছে ৩১৮ কোটি টাকা থেকে ১৯৪ কোটি টাকায়।
তবে ব্যতিক্রম ছিল কেনাকাটার বিল পরিশোধ ও সরকারি অর্থ প্রদান। জুলাইয়ে মার্চেন্ট পেমেন্টের পরিমাণ ছিল ৪১৭ কোটি টাকা, আগস্টে তা বেড়ে ৪৪৫ কোটি টাকায় দাঁড়ায়। একই সময়ে সরকারি অর্থ প্রদান বা জিটুপি লেনদেন ১৩ কোটি টাকা থেকে বেড়ে ১০১ কোটি টাকা হয়েছে।প্রচলিত ব্যাংকের সঙ্গে বড় ব্যবধানএমএফএস হিসাব ও লেনদেনে ইসলামী ব্যাংকগুলোর অংশ প্রচলিত ব্যাংকের তুলনায় অনেক কম।
আগস্টে সব তফসিলি ব্যাংকের এমএফএস হিসাবের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর অংশ ছিল ১ দশমিক ৮০ শতাংশ। প্রচলিত ব্যাংকগুলোর অংশ ছিল ৯৮ দশমিক ২০ শতাংশ।লেনদেনের ক্ষেত্রে ব্যবধান আরও বেশি। ওই মাসে সব তফসিলি ব্যাংকের মোট এমএফএস লেনদেনে ইসলামী ব্যাংকগুলোর অংশ ছিল মাত্র শূন্য দশমিক ০৮ শতাংশ। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর অংশ ছিল ৯৯ দশমিক ৯২ শতাংশ।
সংশ্লিষ্টদের মতে, শুধু হিসাবের সংখ্যা বাড়লেই এমএফএসের ব্যবহার বাড়ছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ ক্ষেত্রে সক্রিয় হিসাব, নিয়মিত লেনদেন এবং গ্রাহকের সেবা ব্যবহারের প্রবণতা গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকগুলোর এ সেবা সম্প্রসারণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, সহজ লেনদেনের সুযোগ তৈরি, এজেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহকের আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

জাতীয় এর আরও খবর
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!

হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!

সর্বশেষ সংবাদ
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top