জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৮:৩০:১৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : অবৈধ অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রমের ধারাবাহিকতায় ১৫৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। পুনঃপ্রবেশ ঠেকাতে ১৫৭ অভিবাসীকে করা হয়েছে কালো তালিকাভুক্ত।

২১ অক্টোবর কেদাহ রাজ্যের বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে থাকা এসব অভিবাসীকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ দিয়ে নিজ দেশে পাঠানো হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) কেদাহ রাজ্য শাখার তথ্য অনুযায়ী ফেরত পাঠানো ১৫৭ জনের মধ্যে ১২৮ জন পুরুষ, ২৬ জন নারী এবং তিনজন ছেলে শিশু রয়েছে। তাঁদের মধ্যে চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ সুদান, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। এসব অভিবাসীকে কেদাহ রাজ্যের সিক এলাকার বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রে আটক রাখা হয়েছিল। মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার আওতায় তাদের সাজা ভোগ সম্পন্ন হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ফেরত পাঠানোর পুরো কার্যক্রম পরিচালনা করেন কেদাহ অভিবাসন বিভাগের ২১ কর্মকর্তা। তাঁদের নেতৃত্ব দেন বেলান্তিক অভিবাসন আটককেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

অভিবাসন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসনের বিমানভাড়া বহন করেছেন সংশ্লিষ্ট আটক ব্যক্তিরা, তাঁদের পরিবারের সদস্যরা এবং নিজ নিজ দেশের দূতাবাস। অর্থাৎ, এ ক্ষেত্রে বিমানভাড়ার ব্যয় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বহন করা হয়নি।

এদিকে, ফেরত পাঠানো ব্যক্তিদের মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ ঠেকাতে দেশটির অভিবাসন বিভাগের ব্যবস্থায় তাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

কেদাহ অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, নজরদারি, আটক, আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত থাকবে। মালয়েশিয়ার নিরাপত্তা, জনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

শুল্ক কমিয়েও কমেনি পণ্যের দাম পুরো সুবিধা আমদানীকারকদের পকেটে 

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

প্রাথমিকে ঝরে পড়ার হার বেড়ে ১৬.২৫%

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না : এমপি লুনা

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম

সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
দক্ষিণ সুরমায় ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’ উদ্বোধন
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
হাসিনার আড়ালে থাকার নেপথ্যে!
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
১৭ বছর আগে লন্ডন, এবার জাপান থেকে প্রত্যাহার দাউদ আলী
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হঠাৎ সামরিক সতর্কতা জারি বাংলাদেশে!
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের উদ্যোগ
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
সীমান্তে মুখোমুখি ভারত-চীন
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৬ নেতা
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
নগরে ভারতীয় টমেটোসহ পিকআপ জব্দ, আটক ২
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
গোয়াইনঘাটে ভারতীয় বিস্কুট ও ড্রাম ট্রাকসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top