জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

ধর্ম অবমাননার মামলায় তাহিরপুরে যুবক কারাগারে


প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:১৩:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক ও সাবেক পুলিশ সদস্য কৃপেশ রায়ের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহমদ জানান। তিনি বলেন, সোমবার রাতে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে।
ধর্ম অবমাননার অভিযোগ এনে একদল লোকের বিক্ষোভের মুখে সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রাম থেকে কৃপেশ চন্দ্র রায়কে হেফাজতে নেয় পুলিশ। এর আগের রাতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কৃপেশের ভাষ্য, তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ফেইসবুকে অবনানকর পোস্ট দেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকে ‘শৎরঢ়ধংয ৎধু’ নামের একটি ফেইসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা হয়। এরপর মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন কৃপেশ রায়।
সেখানে তিনি অভিযোগ করেন, তার নামে ফেইসবুকে আইডি খুলে, তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ওই ‘সাম্প্রদায়িক ও উসকানিমূলক’ প্রচার চালানো হচ্ছে। এদিকে কৃপেশ রায়কে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ-মিছিল শুরু করেন একদল লোক। সেই খবর পেয়ে স্থানীয় রজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রাজারগাঁও ছুটে যান। তারা বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি কেউ যাতে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পরে পুলিশও ওই গ্রামে যায় এবং বিক্ষোভকারীদের দাবির মুখে কৃপেশকে হেফাজতে নেয়। তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ বলেন, কৃপেশের জিডির বিষয়টি আমলে নিয়ে আইডির মালিককে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, কৃপেশ সিলেট মহানগর পুলিশে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে বাড়িতে ছুটি নিয়ে আসার পর আর যোগদান করেননি। কৃপেশ রায়ের দাবি ও তার জিডির বিষয়টি ধরে পুলিশ এই আইডির প্রকৃত পরিচয় উদ্ধার করতে কাজ করছে।

সুনামগঞ্জ এর আরও খবর
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ

আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ

সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

সড়ক পরিদর্শনকালে এমপি নুরুল: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

শান্তিগঞ্জে পুষ্টি পরিস্থিতি উন্নয়নে অংশীজনদের কর্মশালা

শান্তিগঞ্জে পুষ্টি পরিস্থিতি উন্নয়নে অংশীজনদের কর্মশালা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে আনন্দ র‌্যালি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে আনন্দ র‌্যালি

সর্বশেষ সংবাদ
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
সিআরই ট্রা‌স্টের আয়কর ন‌থি জ‌ব্দে দুদ‌কের আবেদন
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন হয়নি: এবি পার্টি
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
গুমের শিকার পরিবারগুলোর ন্যায়বিচারের দাবি 
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
জুলাই-পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজি ও দলীয়করণ ফিরে এসেছে:রাশেদ প্রধান
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
তামাবিল দিয়ে ভারত পাঠানো হলো নারীর মরদেহ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
জৈন্তায় জামায়াতের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
ওসমানীতে ইন্টারনাল মেডিসিন ডে পালন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
২৮ অক্টোবর স্মরণে মহানগর জামায়াতের মিছিল সমাবেশ
বাড়ছে ডলারের দাম
বাড়ছে ডলারের দাম
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
আইইডিসিআর পরিচালককে মারধর সীমালঙ্ঘন : জামায়াত আমীর
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
জলবায়ু পরিবর্তনে বছরে ২১ বিলিয়ন ডলারের ক্ষতি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top