বিয়ানীবাজারে জামায়াতের মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৬, ৭:৫১:৫৬ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত এ কর্মসুচি পালন করা হয়।
বুধবার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ফয়জুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর কাজী জমির হোসাইন, উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুমিন।
সমাবেশে বক্তারা পল্টন গনহত্যার বিচার দাবী করে বলেন, পল্টন ট্রাজেডীর মাধ্যমে এদেশের ফ্যাসিবাদের উত্থান হয়েছে, আগামীতে যেনো এদেশে বাংলাদেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্টিত হতে না পারে এজন্য সবাইকে বলিষ্ট ভূমিকা পালন করতে হবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, পৌর জামায়াতের সেক্রেটারি কাজী সাদুজ্জামান, উপজেলা জামায়াতের সহ. সেক্রেটারি রুকন উদ্দিন, যুব বিভাগের সভাপতি শফি আহমদ মুন্না, পৌর জামায়াতের সহ. সেক্রেটারি মুনিবুর রহমান পাভেলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।





