অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না : জমিয়ত মহাসচিব
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:০৯:৪৯ অপরাহ্ন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রতি দেশ ও জনগণের অনেক প্রত্যাশা থাকে। তাই জমিয়তের প্রত্যেক দায়িত্বশীলকে দেশ ও উম্মাহর স্বার্থে সততা, দায়বদ্ধতা ও আমানতদারির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কোনো অবস্থাতেই অসত্য ও অন্যায়ের সঙ্গে আপস করা যাবে না।
শনিবার দুপুর ২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ২০২৬-২০২৯ সেশনের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক কঠিন সময় অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় জমিয়তের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মাওলানা আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
এ সময় সিলেট জেলা ও মহানগর জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





