জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

সুবিপ্রবির তৃতীয় ব্যাচের নবীনবরণ


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৬:৪৭:৩২ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।
অনুষ্ঠানের শুরুতে মো. জাকারিয়া হোসেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাঁধন দত্ত গীতা পাঠ করেন। পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ফুল দিয়ে বরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের।
এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সুবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দৃশ্যমান করার চেষ্টা করা হবে। সেখানে অধিক আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমও থাকবে।
বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি নতুন হলেও এর শিক্ষক-শিক্ষার্থীরা বেশ উদ্যমী। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়জীবনে তোমরা বড়দের সম্মান করবে। আর সিনিয়র শিক্ষার্থীদের বলব, তোমরা ছোটদের স্নেহ করবে। তোমাদের মেধা ও জ্ঞানচর্চার মধ্য দিয়ে একদিন এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা, বাংলাদেশ বিমানের কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ।
নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুমাইয়া বিনাত, গোলাম মাওলা রনি, তানভীর হাসান ও সজীব রায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শামীম মিয়া, গণিত বিভাগের ইমতিয়াজ আহমেদ ফাহিম, সিএসই বিভাগের নয়ন চন্দ নাথ এবং রসায়ন বিভাগের সাব্বির হোসেন তামিম।
এ সময় উপস্থিত ছিলেন সুবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চাঁন, সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সুনামগঞ্জ এর আরও খবর
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান

ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই

তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা

তাহিরপুরে হাওরে দ্রুত পানি কমায় বোরো আবাদ নিয়ে শংকা

সর্বশেষ সংবাদ
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top