বিপ্লব ও সংহতি দিবসে যুবদলের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:২৩:২০ অপরাহ্ন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে জেলার অধীনস্থ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত হয়েছিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলকে বরাবরের মতো সামনের সারিতে থেকে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় সিলেট জেলা যুবদলের অধীনস্থ ১৩টি উপজেলা ও পাঁচটি পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






