জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:৩১:৩৮ অপরাহ্ন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই জ্ঞান, দক্ষতা ও যোগ্যতায় নিজেদের গড়ে তুলতে হবে। সময়ের যথাযথ ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল এনএম একাডেমির শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয়বারের মতো কানাইঘাট উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কানাইঘাট উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার পাশাপাশি কানাইঘাট-জকিগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন সংসদ সদস্য। তিনি জানান, বুরহানউদ্দিন সড়ক, শেওলা-জকিগঞ্জ সড়ক এবং নদীভাঙন রোধের কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব কাজের অনুমোদন হয়েছে এবং বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। উন্নয়নকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বীরদল বাজার এলাকায় সুরমা নদীর ভাঙন সরেজমিনে দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, নদীভাঙনে মানুষের বসতভিটা ও সহায়-সম্বল বিলীন হচ্ছে। এ সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং জাতীয় সংসদেও বিষয়টি তুলে ধরেছেন।

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুহিবুল হক মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, কানাইঘাট সমিতি ঢাকার সভাপতি ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক সাইফুল আলম বাবুল এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী।

এ সময় বক্তব্য দেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাহিম আহমদ ও সিনিয়র সহসভাপতি শমসের আলম প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা

সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা

সর্বশেষ সংবাদ
ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ
ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top