জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:২৯:০০ অপরাহ্ন

ত্যাগ ও কুরবানী থেকে শিক্ষা নিয়ে সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কোরবানি থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এজন্য বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও সঠিক কর্মপন্থায় সামনে এগিয়ে যেতে হবে। সংগঠনের অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনে সকল স্তরের দায়িত্বশীলদের মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও নবীজী (সা.) এর আদর্শ ও ধর্মীয় অনুশাসন অনুসরণ করতে হবে। জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীরা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ত্যাগ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এই ত্যাগ ও কোরবানি সংগঠনের জন্য বড় অনুপ্রেরণা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ ও মজলিসে শুরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ আরও বলেন, সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার মান বাড়াতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দ্বীনি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির প্রতি যত্নবান হতে হবে। একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে দায়িত্বশীলদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই।

সমাবেশে মহানগরীর নবনির্বাচিত আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ জামায়াত নেতা সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। সমাবেশে মহানগরীর কর্মপরিষদ সদস্য, মজলিসে শুরার সদস্য ও রুকনগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সংগঠনের নতুন দায়িত্ব পালনে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ

ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

সর্বশেষ সংবাদ
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর
সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top