জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:১৯:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাওয়ার সব আয়োজন পূর্ণ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের গণভোটের রায় মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। এখন সেই রায় মানা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, মূলত তারা আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাওয়ার সব আয়োজন পূর্ণ করে ফেলেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার যে ১৩৩টা অধ্যাদেশ জারি করে গিয়েছিল, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রেওয়াজ অনুযায়ী তা উত্থাপন হওয়ার কথা, তা হয়েছেও কিন্তু আলোচনায় সব আসেনি। বরং তা থেকে এমন ২০টা অধ্যাদেশ বাতিল করে দেওয়া হলো, যা থাকলে ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসতে পারত না।
বিশ্ববিদ্যালয়, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন জামায়াত আমীর। দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তিদের পরিবর্তে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে দুর্নীতি দমন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে চাকরি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছিলেন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, এখন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আরও সদস্যকে চাপের মুখে বিদায় করার অভিযোগ উঠেছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবিকে সম্মান না করে তাঁদের সঙ্গে উপহাস করা হচ্ছে।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে জনগণের প্রয়োজনেই বারবার বিপ্লব ফিরে এসেছে। আমরা সংসদকে কার্যকর ও অর্থবহ করতে চেয়েছি। প্রথম দিন থেকেই সংসদ অকার্যকর করে দেওয়ার কোনো ঘোষণা দিইনি। ন্যায়সংগত বিষয়ে সহযোগিতা করব, অন্যায় হলে প্রতিবাদ ও প্রতিরোধ করব—এটাই বিরোধী দলের নীতি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে ন্যায়-অন্যায় বিবেচনা না করে একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যেগুলোর প্রতিবাদ না করলে বিরোধী দল হিসেবে জনগণের প্রতি অর্পিত দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।
জামায়াত আমীর বলেন, র‌্যাব বিলুপ্তির দাবি শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক মহল থেকেও উঠেছিল। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে ক্ষমতাসীনরা এ বাহিনী বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিলেও পরে বাহিনীর নাম পরিবর্তন করে নতুন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর লোকবল ও কাঠামো বহাল রেখে শুধু নাম পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি আরও বলেন, প্রয়োজন হলে সময় নিয়ে আলোচনা করে নতুন বাহিনী গঠন করা যেতে পারে, বর্তমান সদস্যদের নিজ নিজ বাহিনীতে ফিরিয়ে দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য ব্যক্তিদের নিয়ে নতুন কাঠামো গঠন করা উচিত।
‘সরকারের ভুল আছে’ এবং সেই পথ থেকে সরকারকে ফিরে আসার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে মাতারবাড়ীসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি জাতির সামনে পরিষ্কার করতে হবে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। সভায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচ্ছদ এর আরও খবর
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ

ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর
সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top