জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৭:৪১:০০ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া: মুসলিমবান্ধব পর্যটনের আন্তর্জাতিক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায় মালয়েশিয়ার পাহাং রাজ্য। এ লক্ষ্য সামনে রেখে রাজ্যটিতে শুরু হয়েছে পঞ্চম বিশ্ব ইসলামিক পর্যটন সম্মেলন (ডব্লিউআইটিসি) ২০২৬। বিশ্বের ৩৫টির বেশি দেশ থেকে দেড় শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট খাতের অংশীজনের অংশগ্রহণে এ সম্মেলন নতুন ব্যবসায়িক সম্ভাবনা, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং পর্যটন অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

বৃহস্পতিবার পাহাংয়ের কুয়ানতানে জেনিথ হোটেলে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইটিসি) সম্মেলনটির আয়োজন করেছে। এতে সহযোগী আয়োজক হিসেবে রয়েছে পাহাং রাজ্য সরকার।

সম্মেলনে পাহাং রাজ্যের কৃষি, কৃষিভিত্তিক শিল্প, জীবপ্রযুক্তি ও শিক্ষা বিষয়ক নির্বাহী পরিষদের চেয়ারম্যান দাতো শ্রী ইর মোহাম্মদ সোফি তান শ্রী আবদুল রাজাক বলেন, এ আয়োজন শুধু আন্তর্জাতিক অঙ্গনে পাহাংয়ের পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং জনগণের জীবনমান উন্নয়নে পর্যটন খাতের ভূমিকা নিয়ে আলোচনারও গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

পাহাংয়ে পর্যটনের পাশাপাশি কৃষি, উৎপাদন ও সেবা খাতেও বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব খাতের উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানীয় উদ্যোক্তা, হোমস্টে পরিচালনাকারী এবং গ্রামীণ জনগোষ্ঠীকে উন্নয়নের অংশীদার করতে হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের ‘পাহাং ফার্স্ট’ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। প্রতিটি পরিকল্পনা ও নীতি বাস্তবায়নে এ বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

‘সীমান্তের ঊর্ধ্বে বিশ্বাস ও পরিবার’ (ফেইথ অ্যান্ড ফ্যামিলি বিয়ন্ড বর্ডার্স) প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বলা হয়, পর্যটন কেবল কোনো স্থানে ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র‍্যরে পরিচিতি এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম।

৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে পর্যটনশিল্পের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে ১৩টি আলোচনাপর্ব রাখা হয়েছে। এতে নতুন পর্যটনবাজার, ওমরাহর ভবিষ্যৎ, ভূরাজনৈতিক পরিস্থিতি, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), হালাল খাদ্যসংস্কৃতি, ইসলামি ঐতিহ্য এবং মুসলিমবান্ধব পর্যটন স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।

সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে, মুসলিমবান্ধব পর্যটনশিল্পের আন্তর্জাতিক পরিসর বাড়াতে চারটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময়। এর মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পর্যটন অবকাঠামো, ডিজিটাল প্রচার, বাজার সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে পাহাংয়ের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাবে। একই সঙ্গে মুসলিমবান্ধব পর্যটন খাতে নতুন বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারত্ব এবং বৈশ্বিক বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।

প্রবাস এর আরও খবর
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সভা 

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সভা 

সর্বশেষ সংবাদ
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর
সরকার কর্তৃত্ববাদী শাসনের সব আয়োজন পূর্ণ করেছে : জামায়াত আমীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top