জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:০৪:৪৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অনুবাদ বিভ্রাটের ফলে বিব্রতকর কূটনৈতিক পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন বলে অভিযোগ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া।

তার অভিযোগ, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মানুষ বলত, যার সঙ্গে বৈঠকে বসেছেন, তার নামটাও জাপানের মন্ত্রী ঠিকঠাক জানেন না।

অনুবাদ বিভ্রাটের কারণে তিনবার বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা বলেছেন আকাজাওয়া। সবশেষ ঘটনা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের কথা তুলে ধরেছেন জাপানের মন্ত্রী।

তিনি এক্স পোস্টে লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে পোস্ট করার সময় জাপানি ভাষায় তার সঠিক নাম লিখেছিলাম। কিন্তু ইংরেজিতে যান্ত্রিক অনুবাদে নামটি ভুলভাবে আসে। ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।”

ইলন মাস্কের এক্সকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “নামের অনুবাদে এমন উদাসীনতা দেখানো প্ল্যাটফর্মের কার্যক্রম মৌলিকভাবে পর্যালোচনা করা প্রয়োজন!”

অনুবাদ বিভ্রাটের বিষেয়ে আকাজাওয়া বলেন, “এটি আসলে গুরুতর বিষয়। বাংলাদেশের মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, তাদের প্রধানমন্ত্রীর নামটাই জাপানের বাণিজ্যমন্ত্রী জানেন না।”

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাণিমন্ত্রীসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ২৮ অক্টোবর এক্সে জাপানি ভাষায় দেওয়া মূল পোস্টে আকাজাওয়া লিখেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয়েছে। পোস্টের সঙ্গে দুই নেতার ছবিও ছিল।

কিন্তু প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় অনুবাদে তারেক রহমানের স্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেষ হাসিনার নাম লেখা হয়।

আকাজাওয়ার দাবি, এ সমস্যায় পড়ার ঘটনা এটিই প্রথম নয়।

তিনি বলেন, বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইনে বৈঠকের বিষয়ে পোস্ট দেওয়ার পরও একই ধরনের ভুল হয়। অনুবাদে বলা হয়, তিনি কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে তার পোস্টের অনুবাদেও ভুল নাম লেখা হয়েছিল বলে অভিযোগ আকাজাওয়ার।

তিনি বলেন, “আমি তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”

আন্তর্জাতিক এর আরও খবর
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি

মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি

মালয়েশিয়ায় ৭ দেশের ৩১২ অভিবাসীর বিচার, কারাদণ্ড ৩০৭ জনের

মালয়েশিয়ায় ৭ দেশের ৩১২ অভিবাসীর বিচার, কারাদণ্ড ৩০৭ জনের

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!

সর্বশেষ সংবাদ
ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ
ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
ক্যারিবীয় পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
সিলেটে হাছন উৎসব ২০ ও ২১ ডিসেম্বর
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
আল ইসলাহ সদর উপজেলা শাখার কর্মী সম্মেলন
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে মহানগর যুবদলের প্রস্তুতি সভা
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
৭ নভেম্বরের চেতনা হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা:মিফতাহ্ সিদ্দিকী
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচলে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ: সিলেটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মুসলিমবান্ধব পর্যটনের বৈশ্বিক গন্তব্য হতে চায় মালয়েশিয়ার পাহাং
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
মালাক্কায় ইমিগ্রেশনের সমন্বিত অভিযান, আটক ৩১ বিদেশি
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
এয়ারলাইন্স ক্লাব সিলেটের বিদায় সংবর্ধনা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও অর্থ বণ্টন প্রথা বাতিলের দাবিতে সভা
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : এমপি আবুল হাসান
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
মহানগর জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top