জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৩:২১:২৯ অপরাহ্ন

ট্রাম্প-ভ্যান্স-ক্রুজ দায় ঠেলাঠেলি

জালালাবাদ রিপোর্ট : লাল দুর্গের দেওয়ালে আছড়ে পড়ল ডেমোক্র্যাটদের নীল জলরাশি। সেই ‘নীল সুনামি’র ধাক্কায় এখন রক্তক্ষরণ চলছে রিপাবলিকান শিবিরে। তবে পরাজয়ের এই চরম মুহূর্তেও একতার বদলে প্রকাশ্য রূপ নিয়েছে অন্তর্কোন্দল। ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স নাকি টেড ক্রুজ-ব্যর্থতার মুকুট কার মাথায় উঠবে, তা নিয়ে শুরু হয়েছে নজিরবিহীন দায় ঠেলাঠেলি।
মধ্যবর্তী নির্বাচনে যে এভাবে মুখ থুবড়ে পড়তে হবে রিপাবলিকানদের, তা সত্যিই কি ভাবতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? মসনদে প্রত্যাবর্তনের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিতর্ক ছিল প্রথম পর্বেও। কিন্তু সব মিলিয়ে এতটা বেকায়দায় কখনওই পড়েননি তিনি। ৮০ বছর বয়সি রিপাবলিকান নেতা যে কেবল নিজেই বেকায়দায় পড়েছেন তা নয়, এমন ফলাফলে রিপাবলিকানদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে।
মধ্যবর্তী নির্বাচনের রায় ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যই বদলে দিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অবশিষ্ট দুই বছর, রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ এবং তাঁর উত্তরসূরি কে হতে পারেন- এমন নানা বিষয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা যাচ্ছে, ফলাফল পরিষ্কার হতেই প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের মধ্যে বিভাজনরেখা স্পষ্ট হয়ে গেছে। ট্রাম্প এবং জেডি ভ্যান্স, দু’জনই নির্বাচনের ফলাফলের নেপথ্যে ইরান যুদ্ধের প্রভাবকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে ট্রাম্প যেমন যুদ্ধের পক্ষেই সাফাই গেয়ে বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও একই কাজ করতেন, সেখানে ভ্যান্স এই সামরিক অভিযান শুরুর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ভ্যান্স রিপাবলিকানদের ভরাডুবির মূল কারণগুলো নিয়ে মুখ খুলেছেন। তাঁর মতে, ইরান যুদ্ধই কেবল নয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতি কার্যকর করতে না পারাও ফ্যাক্টর হয়ে উঠেছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কের দিকেও আঙুল তুলেছেন তিনি। তবে তিনি যে সেই প্রশাসেনরই অংশ ছিলেন, তাও অস্বীকার করেননি ভ্যান্স। জানিয়েছেন, ইরানে হামলার সিদ্ধান্ত দেশের ভেতরেই বুমেরাং হয়ে ফিরে এসেছে।
এদিকে টেক্সাসের সেনেটর টেড ক্রুজও পরাজয়ের কাটাছেঁড়া করেছেন। তিনি জানিয়েছেন, সমর্থকরা ভোট না দিয়ে বাড়িতেই থেকেছেন বলে রিপাবলিকানরা হেরেছে তা নয়। বরং আগে যাঁরা রিপাবলিকানদের সমর্থক ছিলেন, তাঁরা ডেমোক্র্যাট হয়ে গেছেন। ইরান যুদ্ধ, নিত্যদিনের খরচ বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি এবং ‘শুল্কযুদ্ধ’কেও তিনি হারের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন।
সব মিলিয়ে রিপাবলিকানদের মধ্যে এখন ক্ষোভের ‘বন্যা’ বইতে শুরু করেছে। প্রায় সকলেই পরাজয়ের দায় ঠেলে দিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
ইরানে হামলার সিদ্ধান্তই ব্যুমেরাং হয়েছে, মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফল বেরুনোর পর বিখ্যাত মার্কিন সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তরফে ফোনে যোগাযোগ করা হয় ট্রাম্পের সঙ্গে। হারের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার মনে হয় অনেকগুলো কারণ ছিল। ইরান যুদ্ধ অবশ্যই একটা কারণ। তবে আমার মুখটা তো ব্যালটে ছিল না, তাই মানুষ ভোট দেয়নি।
বলে রাখা ভালো, যেহেতু কংগ্রেসের দখল নিয়ে ফেলেছে ডেমোক্র্যাটরা, তাই আইন প্রণয়ন ও তদন্তের ক্ষেত্রে আরও বেশি ক্ষমতা প্রয়োগ করবে তারাই। ফলে রিপাবলিকানদের ঘুরে দাঁড়ানো খুবই কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন তাদের কাছে দলের পুনর্গঠনের চ্যালেঞ্জটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই চ্যালেঞ্জ সামলে উঠতে না পারলে আগামিদিনে যে ডেমোক্র্যাটদের চাপে ফেলাটা কঠিন হতে যাচ্ছে তা ভালোই বুঝছে ট্রাম্প শিবির। খাতায় কলমে এখনও বছর দুয়েক মসনদে থাকতে পারবেন ট্রাম্প। কিন্তু সেই সময়কাল যে তাঁকে কাটাতে হবে ‘রাজা’ সেজে, ‘রাজা’ হয়ে নয়।

 

আন্তর্জাতিক এর আরও খবর
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

সর্বশেষ সংবাদ
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
‘নীল সুনামি’তে রিপাবলিকানে রক্তক্ষরণ!
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের প্রতিবাদ সভা রোববার
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: বড়লেখায় প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের যুগপূর্তি উদযাপন
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
বালু উত্তোলনে বাধা দেওয়ায় জমির ফসল নষ্টের অভিযোগ
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
১০৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
অধ্যাপক শফিকুর রহমানকে দেখতে বাসায় নাসিম হোসাইন
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
‎প্রযুক্তির মাধ্যমে আধুনিক ধানের জাত ও উৎপাদন সময়োপযোগী পদক্ষেপ : কৃষক সমাবেশে বিভাগীয় কমিশনার
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
টিলাগড়ে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ আটক ১
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
মেঘ কেটে রোদ্দুর ক্যারিবিয় শিবিরে
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
বিপুল ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নগরে বিপুল নিষিদ্ধ পানীয়সহ আটক ৩
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
নদীতে পরিবেশের অভিযান ১০ ড্রেজারসহ সরঞ্জাম ধ্বংস
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
হবিগঞ্জে বাসচাপায় যুবক নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top