নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন সিলেট
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:১৩:৫৩ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : ১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত লিগের ২৮তম ম্যাচে রাজশাহী বিভাগকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে সিলেটের মেয়েরা। ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেটের আয়শা আক্তার জুনিয়র।
ম্যাচের আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট বিভাগ। দলের অধিনায়ক ছিলেন সুলতানা খাতুন। উইকেটকিপারের দায়িত্ব পালন করেন শিবানী রানী।
সিলেট দলের অন্য খেলোয়াড়দের মধ্যে ছিলেন শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার সুবর্ণা, আয়শা আক্তার (জুনিয়র), সুমি আক্তার, হেপি আলম, অদ্রিতা নওয়াশির, সামিহা আক্তার, নুসরাত জাহান, কুলসুমা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, রাবেয়া খাতুন, খুকুমনি ও মরজিনা আক্তার মিম।
সিলেট দলের টিম ম্যানেজার ছিলেন সেলীনা আক্তার চৌধুরী।
অন্যদিকে রাজশাহী বিভাগের অধিনায়ক ছিলেন শারমিন সুলতানা। সহ-অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্বে ছিলেন ফারজানা আক্তার লিসা।
রাজশাহী দলের অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, রিতু মনি, সাথি রানি বর্মন, আনিসা আক্তার শোভা, ফোয়ারা বেগম, লেকি চাকমা, জান্নাতুল ফেরদৌস ইশা, তিথি দাস অর্পনা, শিরিনা খাতুন, মিম খাতুন, বৃষ্টি দাস, মাসুমা খাতুন শাপলা, রুমানা আহমেদ (জুনিয়র), মেঘলা আক্তার ও মাহেরি শরাফত শুকরিয়া।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মঞ্জুর রহমান।




