নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:২২:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকার আল মদিনা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ইমরান আহমদ (১৮) নামের দুজন রয়েছেন। আটক বাকি চারজন কিশোর। পুলিশ তাদের আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু হিসেবে উল্লেখ করেছে।
অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে রিকাবীবাজার পয়েন্ট-সংলগ্ন স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মো. মাহমুদুর রহমান (১৯) নামের আরও একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংহপুর গ্রামে। বর্তমানে নগরীর লামাবাজার এলাকায় বসবাস করতেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





