জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:৩১:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের সীমান্তবর্তী দুর্গম এলাকায় মানব পাচার, মাদক ও গরু চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। পাশাপাশি জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযানে চিহ্নিত মানব পাচারকারী ও মাদক পাচার চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল ও চিমটিবিল এলাকায় দূরনিয়ন্ত্রিত ও সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট ও সোলার লাইট স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে জুম করে সন্দেহভাজন ব্যক্তিদের চেহারা শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে সীমান্ত এলাকায় অপরাধ দমনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং টহল জোরদার করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গত তিন দিনে বিজিবি ও পুলিশের যৌথ সহযোগিতায় তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (১৬ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার নজরদারি সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। মানব পাচার, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

বিজিবি জানায়, চলতি বছরের নভেম্বরের ১ তারিখ থেকে এ পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ১০ বোতল মদ, ২৯ ক্যান বিয়ার, ৮ লিটার বাংলা মদ, ১৯৫ কেজি ভারতীয় চা-পাতা, ৭৯ হাজার ৯২০ পিস প্রসাধনসামগ্রী, ২১টি গরু ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১ লাখ ৯ হাজার টাকা।

এসময় আটক তিনজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব

সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব

সর্বশেষ সংবাদ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৪
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top