ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৮:৩০:৪৫ অপরাহ্ন

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকালে তাঁর পায়ে জরুরী অপারেশন হবে। এজন্য তিনি দলীয় নেতাকর্মীদের দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত- তিনি গত ৯ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন।
শাহ আকাব উদ্দিন পলাশ বর্তমানে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার মঞ্চ-এর সাবেক সহ-সভাপতি, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটার্স ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিউটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং নিরাপদ সড়ক চাই- সিলেট জেলা কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি




