জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত


প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৯:১২:০১ অপরাহ্ন

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২৩ তম শহীদ, ছাতক উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র শহীদ আবদুস সালাম আজাদের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শহীদ আবদুস সালাম আজাদ স্মৃতি পরিষদ ইউকের উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুসলিম খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল হামিদ শিমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাজ্য ও ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মুনিম ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার।

এছাড়া শহীদ আবদুস সালাম আজাদের সঙ্গে একই ঘটনায় আহত সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ, কমিউনিটি নেতা মাওলানা সালেহ আহমদ, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, যুক্তরাজ্যের ইনকিলাব মঞ্চ ও ব্রিস্টল কমিউনিটির নেতা ব্যবসায়ী রফিক হান্নান, সাবেক সিলেট মহানগর জামায়াত নেতা কাজী নজমুল আহমদ, পরিষদের সহ-সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জোবায়ের আহমদ জুয়েল, বাংলাদেশের প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, সিলেট মদন মোহন কলেজ ছাত্রশিবিরের সাবেক নেতা তাহমিদ হোসেন খান, অফিস সম্পাদক ছাইম উদ্দীন, ছাতক পৌর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ হাসান, মিডিয়া সম্পাদক আবদুল হামিদ শিমুল, কমিউনিটি নেতা মিনহাজ উদ্দীন খান, সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম ফয়ছল, মাওলানা রশিদ আহমদ, সহপ্রচার সম্পাদক মুফতি ফয়জুল হক ও সাবেক ছাত্রশিবির নেতা নূরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ আবু সাঈদ লিলু, পরিষদের সহকারী সেক্রেটারি নাহিন মিয়া তালুকদার, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক নেতা রায়হান আহমদ, সিলেট পলিটেকনিকের সাবেক সভাপতি আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কামরুল ইসলাম হেলাল ও আশরাফুল ইসলাম নোবেল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ আবদুস সালাম আজাদের জীবন, আদর্শ ও আত্মত্যাগের স্মৃতিচারণ করেন। তাঁর শাহাদাতের ৩৮ বছর পরও তাঁর স্মৃতি ও আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। অনুষ্ঠানের শেষপর্বে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাজ্য ও ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লা বলেন, শহীদ আব্দুস সালাম আজাদসহ শত শত শহীদের শাহাদাতের বিনিময়ে ইসলামী ছাত্রশিবির আজ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে পরিচিত ঐতিহ্যবাহী সংগঠনে পরিনত হয়েছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ছাত্রশিবির কাংখিত মঞ্জিলে পৌঁছবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

প্রবাস এর আরও খবর
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা স্থলে আ.লীগের হামলা, হাসপাতালে ৫

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা স্থলে আ.লীগের হামলা, হাসপাতালে ৫

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাধবপুরের ৬ যুবক নিখোঁজ 

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাধবপুরের ৬ যুবক নিখোঁজ 

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top