জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যুক্তরাজ্যে গণহারে বাতিল এসাইলাম আবেদন


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৬:৪৯:১০ অপরাহ্ন

এনামুল হক, যুক্তরাজ্য : যুক্তরাজ্যে গণহারে বাতিল হচ্ছে বাংলাদেশী রাজনৈতিক আশ্রয় আবেদনকারীদের আবেদন। এরমধ্যে সিংহভাগই বাংলাদেশের পতিত সরকার আওয়ামীলীগের ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আবেদন বলে জানা গেছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাজ্যের বাংলাদেশী রাজনৈতিক আশ্রয় বা এসাইলাম আবেদন করা হয়েছে দুই হাজার ৫শ ৭৮ টি। এরমধ্যে আবেদন মঞ্জুর হয়েছে মাত্র চৌদ্দ ভাগ আর ৮৬ ভাগ আবেদনই বাতিল হয়েছে। বাতিল হওয়া আবেদনকারীদের মধ্যে সিংহভাগই আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ফলে চরম বিপাকে পড়েছেন অনেকেই।
এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাজ্যের হোম অফিস রাজনৈতিক পরিচয় বা দলভিত্তিক এসাইলাম বা রাজনৈতিক আশ্রয় আবেদন মঞ্জুর বা বাতিলের কোনো আলাদা পরিসংখ্যান প্রকাশ করে না। তারা শুধুমাত্র আবেদনকারীর জাতীয়তা অনুযায়ী সামগ্রিক তথ্য প্রকাশ করে থাকে।
তবে হোম অফিসের ২০২৬ সালের সর্বশেষ প্রকাশিত তথ্য ও অভিবাসন বিশ্লেষকদের রিপোর্ট থেকে সামগ্রিক চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর যুক্তরাজ্যে যত এসাইলাম পড়েছে তার অধিকাংশ আবেদন করেছেন বাংলাদেশের পতিত সরকার আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ২ হাজার ৫শ ৭৮জন বাংলাদেশি যুক্তরাজ্যে এসাইলামের জন্য আবেদন করেছেন। বাংলাদেশি আবেদনকারীদের প্রাথমিক পর্যায়ে এসাইলাম মঞ্জুর হওয়ার হার মাত্র ১৪ শতাংশ। আবেদনকারীদের মধ্যে প্রায় ৮৬ শতাংশের আবেদনই প্রাথমিক পর্যায়ে বাতিল হয়েছে।
যুক্তরাজ্যে কর্মরত একাধিক ইমিগ্রেশন আইনজীবী জানান, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাজ্যে অবস্থানরত ও নতুন করে যাওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এসাইলাম আবেদন করেছেন। ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত ইউকে হোম অফিসের হালনাগাদ কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন নোট অনুযায়ী, বাংলাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকলেও, যুক্তরাজ্য সরকার প্রতিটি আবেদনকারীর ব্যক্তিগত ঝুঁকির প্রমাণ কঠোরভাবে যাচাই করছে। সুনির্দিষ্ট ব্যক্তিগত নিপীড়নের বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে না পারায় আওয়ামীলীগ নেতাকর্মীদের আবেদনের একটি বড় অংশই বাতিল হচ্ছে।
জানা যায়, দলভিত্তিক কোনো সুনির্দিষ্ট সরকারি সংখ্যা না থাকলেও, সামগ্রিক ৮৬ ভাগ আবেদন বাতিলের হার বিবেচনায় গত ছয় মাসে আবেদনকারী বাংলাদেশি যাদের একটি বড় অংশ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আবেদন করা আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী কয়েকশ থেকে হাজারের বেশি আবেদন প্রাথমিক পর্যায়ে বাতিল হয়েছে।
আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন কেন গণহারে বাতিল হচ্ছে এমন প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের বেশ কয়েকজন আইনজীবী জানান, বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ হোম অফিসের ২০২৬ সালের অক্টোবরে প্রকাশিত কান্ট্রি পলিসি এন্ড ইনফরমেশন নোট অনুযায়ী কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে নিজ দেশে নিপীড়ন বা জীবনের বাস্তব ঝুঁকি প্রমাণ করতে হবে।
এছাড়াও ১৯৫১ সালের শরণার্থী কনভেনশনের অনুচ্ছেদ অনুযায়ী কোনো আবেদনকারীর বিরুদ্ধে যদি যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গুরুতর রাজনৈতিক অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ থাকে, তবে তিনি অ্যাসাইলাম পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হন। যার কারণে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, হত্যা মামলা বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অনেক নেতার আবেদন এই আইনি বাধায় বাতিল বা স্থগিত হচ্ছে।
অপরদিকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ছাত্রলীগ এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ব্রিটিশ হোম অফিস তাদের নীতিমালায় বিগত শাসনামলে ছাত্রলীগ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহিংস ভূমিকার বিষয়টি নথিভুক্ত করেছে, যা এসব সংগঠনের সাথে যুক্ত আবেদনকারীদের জন্য নেতিবাচক প্রভাব ফেলছে।
যুক্তরাজ্যের ইমিগ্রেশন কনসালটেন্ট আমিন আফ্রিদি চৌধুরী বলেন, হোম অফিস কান্ট্রি গাইড লাইনে স্পষ্ট বলা আছে আওয়ামী লীগের মামলাগুলো হতে হবে পারসিকিউশান বা রাজনৈতিক মতামতের জন্যে সরকার বা রাষ্ট্র কর্তৃক দমন বা নির্যাতন। কিন্তু যদি কোন প্রকৃত অপরাধের জন্যে দেশে বিচার অনুষ্ঠিত হয়ে থাকে যা কোন ফৌজদারি অপরাধ বা যেকোন অপরাধের বিচার, তাহলে ১৯৫১ সালের জেনেভা কনভেনশনের আলোকে রাজনৈতিক আশ্রয় পাবেনা।
যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ আফজাল জামি বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের অ্যাসাইলাম আবেদন বাতিল হওয়ার পেছনে সুনির্দিষ্ট নীতিমালা, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং বেশ কয়েকটি কারণ কাজ করছে। এর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।
হোম অফিসের সর্বশেষ Country Policy and Information Note (CPIN) অনুযায়ী জেনেভা আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনের আর্টিকেল ওয়ান এফ অনুযায়ী কোনো আবেদনকারীর বিরুদ্ধে যদি মানবতাবিরোধী অপরাধ, গুরুতর অরাজনৈতিক অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ বা সন্দেহ থাকে তাহলে তিনি রাজনৈতিক আশ্রয় পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীর ক্ষেত্রে এই ধারাটি প্রয়োগ করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বাসযোগ্যতার অভাব ও ভুয়া নথিপত্রসহ হোম অফিসের অ্যাসাইলাম বাতিলের সবচেয়ে বড় কারণ হলো আবেদনের বক্তব্যে অসংগতি। বাংলাদেশে রাজনৈতিক মামলা বা হামলার যেসব কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, হোম অফিসের যাচাই-বাছাইয়ে সেগুলোর অনেকগুলোই অবিশ্বাস্য বা দুর্বল প্রমাণিত হচ্ছে।
ব্যারিস্টার জামি বলেন, সাম্প্রতিক সময়ে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ পুলিশ ও হোম অফিসের নজরদারিতে থাকা অবস্থায় যুক্তরাজ্যের আইন বিরোধী যেকোন কাজে অংশগ্রহণের প্রমাণ পেলেও এসাইলাম বাতিল হতে পারে।

প্রচ্ছদ এর আরও খবর
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে

দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে

দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 

দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 

বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 

বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন

সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় একযোগে সাঁড়াশি অভিযান আটক বাংলাদেশিসহ ৫১৯ অভিবাসী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : মাওলানা এমরান আলম 
পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
কমলগঞ্জে বিয়ের দিন বর উধাও
আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ
আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখায় বিক্ষোভ সমাবেশ
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে
দিরাই প্রেসক্লাবে শিশির মনির:  হাসিনাকে বন্দি প্রত্যার্পণ আইনের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 
দক্ষিণ সুরমা জামায়াতের জনশক্তি সমাবেশে ফখরুল : জুলাই সনদ বাস্তবায়ন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করুন 
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 
বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি গুলজার খান’র সংবর্ধনায় এমপি লুনা: শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য 
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top